মাহি বললেন, ‘উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

মিস ইউনির্ভাসের এখন চলছে ভোট পর্ব। ভোট দিয়ে পছন্দের তারকাকে এগিয়ে রাখার সুযোগ। এ নিয়ে ফেসবুকেও সরব এই অভিনেত্রী, চাইছেন ভোট। প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে ভোট চেয়ে মাহি বলেন, ‘আমি বাংলাদেশ থেকে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় এসেছি। এখানে আপনাদের হয়ে আমি প্রতিযোগিতা করছি। আমরা যদি নিজেদের সার্পোট না করি, তাহলে আমার কিছু বলার নেই।’

এদিকে সামিরা খান মাহি আজ বুধবার ফেসবুক স্ট্যাটাসে সুখবর দিয়েছেন। তিনি লিখেছেন,‘বাংলাদেশ! আজকের মিস ইউনির্ভাস ২০২৬–এর ফ্যান ভোটিং আপডেটে এখন পর্যন্ত সর্বাধিক ভোটপ্রাপ্ত সেরা ৩০ জন প্রতিযোগীর মধ্যে আমিও জায়গা করে নিয়েছি।’ এ সময় মাহি উল্লেখ করেন, ‘এটি শুধুই আজকের ভোটিং আপডেট। এটা চূড়ান্ত কোনো ফলাফল নয়। আমাদের লড়াই এখনো চলছে, আর এই যাত্রায় আপনাদের ভালোবাসা ও সমর্থন আমার সবচেয়ে বড় শক্তি!’

সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

কীভাবে ভোট দেওয়া যাবে, সেটা উল্লেখ করে মাহি বলেন, ‘আমাকে এমইউ ফ্যান অ্যাপস ডাউনলোড করে ভোট সেকশনে গিয়ে মিস ইউনির্ভাস বাংলাদেশ সেকশনে গিয়ে আপনার ফ্রি ভোটটি দিন। আপনাদের প্রতিটি ভোট আমার জন্য অত্যন্ত মূল্যবান। সবাই ভোট দিন, পোস্টটি শেয়ার করুন এবং অন্যদেরও ভোট দিতে উৎসাহিত করুন। চলুন, সবাই মিলে বাংলাদেশকে নিয়ে যাই একদম শীর্ষে।’

মাহি একপর্যায়ে মনঃক্ষুণ্ন হয়ে বলেন, ‘এখন পর্যন্ত একই ভোটাররা বারবার ভোট করছেন। নতুন ভোট কম পাচ্ছি। কিন্তু অনেকেই আমার ভিডিও নানাভাবে ভিউ আনতে ব্যবহার করছেন। অথচ আপনারা চাইলে আমাকে ভোট করতে পারেন, সবাইকে উৎসাহিত করতে পারেন। আর এখন ফেসবুক, ইনস্টাগ্রাম নেতিবাচক মন্তব্য করবেন না। সব মাধ্যমেই কী ধরনের মন্তব্যে আসে, সেটা লক্ষ করা হয়। ট্রানস্লেটর আছে। তারা নানা কিছু লক্ষ্য করেন।’

আরও পড়ুন
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

নেতিবাচক মন্তব্যের বিরূপ অভিজ্ঞতা নিয়ে সামিরা খান জানান, অনেকেই তাঁর ফেসবুক পোস্টে বিব্রতকর মন্তব্য করছেন। তাঁদের উদ্দেশে এই অভিনেত্রী আরও বলেন, ‘আগে আমাকে ভোট দিন। আপনারা আমাকে উল্টাপাল্টা মন্তব্য করার জন্য সারা জীবন পাবেন, কিন্তু এখন নয়। প্লিজ, আপনারা আমাকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করবেন না। আমাকে নিয়ে আপনাদের কি পারসেপশন, জানি না। আমি একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে এসেছি। বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছি। এখানে অনেকেই কিন্তু আমাকে প্রায়োরিটি দিচ্ছেন। গুরুত্বসহকারে দেখেছেন, ভিডিও করছেন। আপনারাও আমাকে ভোট দিয়ে এগিয়ে রাখবেন প্লিজ।’

আরও পড়ুন
সামিরা খান মাহি। ছবি: ফেসবুক থেকে

আন্তর্জাতিক সৌন্দর্য প্রতিযোগিতা মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন অভিনেত্রী ও মডেল সামিরা খান মাহি। প্রতিযোগিতায় অংশ নিতে ৮ নভেম্বর দেশ ছেড়ে পুয়ের্তো রিকোয় গেছেন তিনি। মিস ইউনিভার্সের এবারের আসর বসেছে ক্যারিবীয় দ্বীপ পুয়ের্তো রিকোতে। ১১ নভেম্বর শুরু হয়েছে প্রতিযোগিতার আনুষ্ঠানিক কার্যক্রম। এতে অংশ নিচ্ছেন বিশ্বের শতাধিক দেশের প্রতিযোগী। ২৪ নভেম্বর অনুষ্ঠিত হবে চূড়ান্ত আয়োজন।