‘ভাঙ্গারীর বউ রাজরাণী’ থেকে ‘ভূত শ্বশুর’, টিভিতে হাসি–রহস্যের মিশেল
ঈদের টানা ছুটি শেষ হলেও টেলিভিশন চ্যানেলগুলোর বিশেষ আয়োজন এখনো চলছে পুরোদমে। কর্মব্যস্ত সোমবারেও দর্শকদের জন্য থাকছে নাটক, ওয়েব ফিল্ম, টক শো, সংগীত ও পারিবারিক বিনোদনের নানা আয়োজন। কোথাও হাসির গল্প, কোথাও রহস্য কিংবা পারিবারিক দ্বন্দ্ব—বিভিন্ন স্বাদের নাটকে হাজির হচ্ছেন মোশাররফ করিম, ইয়াশ রোহান, সাদিয়া আয়মান, ইরফান সাজ্জাদসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। ঈদ বিনোদনের পঞ্চম দিনের আয়োজন নিয়ে বিশেষ পর্ব–৩।
আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে ‘এল খুশির ঈদ’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘ভাঙ্গারীর বউ রাজরাণী’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘দ্য উইল’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, সেমন্তী সৌমি। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘ভ্লগার’। অভিনয়ে সাদ সালমি নাওভী, আইশা খান। রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’। অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘নিয়তির খেলা’। অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা।
দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘বিভাবরী’। অভিনয়ে সাদিয়া আয়মান, ইরেশ যাকের। সন্ধ্যা ৭টায় বিশেষ নাটক ‘বিভ্রম’। অভিনয়ে ইয়াশ রোহান, চমক। রাত ৮টায় বিশেষ নাটক ‘ভূত শ্বশুর’। অভিনয়ে তারিক আনাম খান, জাহের আলভী, সামান্তা পারভেজ। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক ‘পারিবারিক কুরবানি’। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান। রাত ১১টা ৫ মিনিটে বিশেষ নাটক ‘আড্ডাবাজ’। অভিনয়ে মোশাররফ করিম, তানহা তাসনিয়া।
নাগরিক
রাত ৮টায় একক নাটক ‘জামাই বউ তেলেসমাতি’। অভিনয়ে রাশেদ সীমান্ত, ‘অহনা’। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় ‘লাইভ: বাংলা বাউল’। শিল্পী: দিপা, খায়রুল ওয়াসি।
চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।
দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। সকাল ১০টা ও বিকেল ৫টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।