বিকেলে টিভিতে কারিনা কায়সারের ‘৩৬-২৪-৩৬’
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন। পর্ব–১
এটিএন বাংলা
বেলা ১টা ২৫ মিনিটে ছোটদের ম্যাগাজিন অনুষ্ঠান ‘ঈদের খুশি’। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘নির্যাতিত স্বামী’। অভিনয়ে মোশাররফ করিম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘টিকটক স্টার-১’। অভিনয়ে মনিরা মিঠু, অ্যালেন শুভ্র, সেমন্তী সৌমি, সামান্তা পারভেজ। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক ‘এই নিয়ে সংসার’। অভিনয়ে মুশফিক ফারহান, অনিন্দিতা মিম। রাত ১১টায় টেলিফিল্ম ‘অপেক্ষার পরে’। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল।
বাংলাভিশন
বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘তুমি দূরত্ব চেয়ো না’। অভিনয়ে আরশ খান, সুনেরাহ্ বিনতে কামাল। বিকেল ৪টা ২০ মিনিটে ফিল্ম ‘৩৬-২৪-৩৬’। অভিনয়ে শাওন, দীঘি, কারিনা কায়সার। সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘স্বামীরা পলাতক’। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে বিশেষ নাটক গাছ পাগলা। অভিনয়ে মোশাররফ করিম, তানিয়া বৃষ্টি। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক কাজের মেয়ে অরিন। রাত ৯টা ২৫ মিনিটে বিশেষ নাটক তিন চাকার সংসার। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। রাত ১০টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ভিডিও লিংক। রাত ১১টা ১৫ মিনিটে বিশেষ নাটক খাদক তোরাব আলী। অভিনয়ে মোশাররফ করিম, নীলাঞ্জনা নীলা।
চ্যানেল আই
বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘ওয়ারিশ’। অভিনয়ে তৌসিফ, সাফা কবির, ইয়াশ রোহান, প্রিয়ন্তী উর্বী। বিকেল ৪টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘তোমাদের গল্প ২’। অভিনয়ে জোভান, তটিনী, মনিরা মিঠু, গাজী রাকায়েত। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ‘ছোটকাকু’ অবলম্বনে ধারাবাহিক নাটক ‘কিশোরগঞ্জের কিশোর দল’। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক ‘ভালোবেসেছিলাম’। অভিনয়ে জাকিয়া বারী মম, রওনক হাসান। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘তার চোখের মায়ায়’। অভিনয়ে তৌসিফ, আইশা খান।