জামিন পেলেন অভিনেত্রী মেহজাবীন

আদালত থেকে বেরিয়ে যাওয়ার সময় মেহজাবীন চৌধুরী

হুমকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগে করা এক মামলায় আদালতে আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিসান চৌধুরী। আজ রোববার সন্ধ্যায় ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট আফরোজা হক তানিয়ার আদালতে তাঁরা আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করলে আদালত তা মঞ্জুর করেন। চলতি মাসের ৩ তারিখে মেহজাবীন ও তাঁর ভাইয়ের আদালতে হাজির হওয়ার তারিখ ধার্য ছিল। তবে তাঁরা সেদিন হাজির না হওয়ায় আদালত তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।