‘তান্ডব’ থেকে ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, ঈদে দীপ্ত টিভিতে ১৪টি সিনেমা

ঈদের দিন বেলা ১টায় প্রচারিত হবে ‘তান্ডব’দীপ্ত টিভি

ঈদে ৭ দিনের ধারাবাহিক আয়োজনে জনপ্রিয় ও আলোচিত ১৪টি বাংলা সিনেমা দেখাবে দীপ্ত টিভি।

ঈদের দিন সকাল ৯টায় প্রচারিত হবে মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘ওমর’। এতে অভিনয় করেছেন শরিফুল রাজ ও দর্শনা বণিক। একই দিন বেলা ১টায় প্রচারিত হবে ‘তান্ডব’। ২০২৫ সালে মুক্তিপ্রাপ্ত এই চলচ্চিত্র পরিচালনা করেছেন রায়হান রাফী। এতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন শাকিব খান, সাবিলা নূর ও জয়া আহসান।
ঈদের দ্বিতীয় দিন সকাল ৯টায় থাকবে রায়হান রাফী পরিচালিত ‘সুড়ঙ্গ’। অভিনয় করেছেন আফরান নিশো ও তমা মির্জা। একই দিন বেলা ১টায় প্রচারিত হবে জয়দীপ মুখার্জী পরিচালিত ‘শিকারী’, অভিনয় করেছেন শাকিব খান, শ্রাবন্তী চট্টোপাধ্যায় ও সব্যসাচী চক্রবর্তী।

‘সুড়ঙ্গ’ ছবিতে আফরান নিশো
ভিডিও থেকে

ঈদের তৃতীয় দিন সকাল ৯টায় সম্প্রচারিত হবে দীপংকর দীপন পরিচালিত ‘অন্তর্জাল’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, বিদ্যা সিনহা মিম, সুনেরাহ বিনতে কামাল ও এ বি এম সুমন। একই দিন বেলা ১টায় থাকছে রায়হান রাফী পরিচালিত ‘তুফান’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান নাবিলা ও চঞ্চল চৌধুরী।
ঈদের চতুর্থ দিন সকাল ৯টায় দেখানো হবে চয়নিকা চৌধুরী পরিচালিত ‘প্রহেলিকা’। অভিনয় করেছেন মাহফুজ আহমেদ ও শবনম বুবলী। বেলা ১টায় প্রচারিত হবে জয়দীপ মুখার্জীর পরিচালনায় ‘নবাব’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলী ও রজতাভ দত্ত।

ঈদের পঞ্চম দিন সকাল ৯টায় থাকবে শামীম আহমেদ পরিচালিত ‘ধ্যাততেরিকি’। অভিনয় করেছেন আরেফিন শুভ ও নুসরাত ফারিয়া। একই দিন বেলা ১টায় প্রচারিত হবে কাজী হায়াৎ পরিচালিত ‘বীর’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও শবনম বুবলী।

‘প্রহেলিকা’ সিনেমায় বুবলী
ছবি: অভিনেত্রীর ইনস্টাগ্রাম

ঈদের ষষ্ঠ দিন সকাল ৯টায় দেখানো হবে রেজা লতিফ পরিচালিত ‘মা বাবার স্বপ্ন’। অভিনয় করেছেন মান্না ও অপু বিশ্বাস। বেলা ১টায় প্রচারিত হবে সাকিব সনেট পরিচালিত ‘নোলক’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও ববি।

ঈদের সপ্তম দিন সকাল ৯টায় প্রচারিত হবে আরিফ মাহমুদ পরিচালিত ‘খেয়া ঘাটের মাঝি’। এতে অভিনয় করেছেন ফেরদৌস ও শাবনূর। একই দিন বেলা ১টায় থাকছে এফ আই মানিক পরিচালিত ‘মায়ের হাতে বেহেস্তের চাবি’, যেখানে অভিনয় করেছেন শাকিব খান ও অপু বিশ্বাস।