প্রথম মৌসুমে ২৫ লাখ, এখন প্রতি পর্বেই ৪ কোটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডে জনপ্রিয় অভিনেতাদের পারিশ্রমিক এখন আকাশছোঁয়া। অনেকের পারিশ্রমিক পেরিয়ে গেছে শতকোটি। এ ছাড়া অনেকে নেন ছবি মুক্তির পর লভ্যাংশের ভাগও। অভিনয়ের পাশাপাশি এই বলিউড তারকারা বিভিন্ন শো সঞ্চালনা করেন। এর জন্য নেন মোটা অঙ্কের পারিশ্রমিক। দেখে নেওয়া যাক শো সঞ্চালনা করতে কোন তারকা কত টাকা নিচ্ছেন।

অমিতাভ বচ্চন
ছবি : সংগৃহীত

অমিতাভ বচ্চন
সনি চ্যানেলের জনপ্রিয় শো ‘কোন বনেগা ক্রোড়পতি’ সঞ্চালনা করেন ‘বিগ বি’। তিনি এই শোয়ের ১৪তম সিজনে প্রতি পর্বের জন্য ৪ থেকে ৫ কোটি রুপি পারিশ্রমিক নেন। এই শোয়ের শুরুর সিজনে প্রতি পর্বে মাত্র ২৫ লাখ রুপি পারিশ্রমিক নিতেন। এরপর দিন দিন এই শো জনপ্রিয় হয়ে ওঠে আর বাড়তে থাকে অমিতাভ বচ্চনের পারিশ্রমিক।

সালমান খান
ছবি : সংগৃহীত

সালমান খান
সালমান খানের সঞ্চালনায় হিন্দি ‘বিগ বস’ জনপ্রিয়তা লাভ করে। কালার্স টিভির এই শোয়ের পুরো মৌসুমের জন্য ভাইজানের পারিশ্রমিক ৩৫০ কোটি রুপি। অনেকের মতে, ভারতীয় সঞ্চালকদের মধ্যে সবচেয়ে দামি সঞ্চালক সালমান। এখন চলছে এই শোয়ের ১৬তম সিজন। এই সিজনের শুরুতে গুজব রটে, সালমান নাকি তাঁর পারিশ্রমিক তিন গুণ বাড়িয়েছেন। পরে সালমান নিজেই জানান, খবরটি ভুয়া।

করণ জোহর
ছবি : সংগৃহীত

করণ জোহর
‘কফি উইথ করণ’ শোয়ের সঞ্চালনার দায়িত্ব বলিউড পরিচালক করণ জোহরের হাতে। করোনার পর ফিরে আসা এই শোয়ের সপ্তম সিজনের প্রতি এপিসোডের জন্য করণ নিয়েছেন এক থেকে দুই কোটি রুপি। এই শো আগে টিভিতে সম্প্রচার হলেও এখন দেখা যাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম ডিজনি+হটস্টার-এ।

কপিল শর্মা
ছবি : সংগৃহীত

কপিল শর্মা
‘দ্য কপিল শর্মা শো’ সনির আরেকটি জনপ্রিয় শো। এই শোয়ের সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কপিল শর্মা। সর্বশেষ সিজনে তিনি তাঁর পারিশ্রমিক বাড়িয়েছেন। এখন তাঁর পারিশ্রমিক পর্বপ্রতি ৫০ লাখ রুপি। এর আগে যা ছিল ৩০ লাখ।

রোহিত শেঠি
ছবি : সংগৃহীত

রোহিত শেঠি
কালার্স টিভির জনপ্রিয় রিয়েলিটি শো ‘খতরো কে খিলাড়ি’র সঞ্চালনায় আছেন নির্মাতা রোহিত শেঠি। এই শোয়ের সঞ্চালনার জন্য তিনি বাড়িয়েছেন তাঁর পারিশ্রমিক। এই শোয়ের ১২তম সিজনে তিনি প্রতি এপিসোডের জন্য নিয়েছেন ৪৯ লাখ রুপি। এর আগের সিজনে তাঁর পারিশ্রমিক ছিল ৩৭ লাখ রুপি।

কঙ্গনা রনৌত
ছবি : সংগৃহীত

কঙ্গনা রনৌত
ওটিটি প্ল্যাটফর্ম অল্টা বালাজিতে সম্প্রচারিত ‘লক আপ’ সঞ্চালনা করেন অভিনেত্রী কঙ্গনা রনৌত। প্রথম সিজনেই এই শো করে রেকর্ড। ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মে সর্বাধিক দেখা রিয়েলিটি শো এটি। প্রথম পর্ব প্রকাশের ১৯ দিনেই এর ভিউ হয় ১০০ মিলিয়ন। এই শোয়ের প্রতিটি এপিসোডের জন্য কঙ্গনা নেন ১ কোটি রুপি।

আরও পড়ুন
আরও পড়ুন
আরও পড়ুন