শত পর্বে ‘শিরীন ফারহান’

শিরীন ফারহান–এর একটি দৃশ্যছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবার হত্যার প্রতিশোধ নিতে ইস্তাম্বুলের বাইরে ছোট্ট শহর করলুদাগে ফিরে এসেছে সুদর্শন যুবক চেসার। এই শহরের প্রতাপশালী ধনী তাহসিন করলুদাগ তার প্রধান শত্রু, যে তার বাবাকে খুন করেছে। একদিন ঘোড়া নিয়ে ছুটতে গিয়ে পাহাড়ের ওপর থেকে এক নারীকে পড়ে যেতে দেখে সাহসিকতার সঙ্গে তাকে উদ্ধার করে চেসার। যখন জানতে পারে সে তাহসিন করলুদাগের মেয়ে, তখন চমকে ওঠে। মেয়েটির নাম সুহান। শহরের সফল ব্যবসায়ী সে। নিজের নামে একটি পারফিউম ব্র্যান্ড তৈরি করেছে। শত্রুকে বশ করতে তার মেয়ের সঙ্গেই প্রেম করে চেসার। নানা সংশয়, সংঘাতের মধ্য দিয়ে এগিয়ে যাওয়া গল্পটি তুর্কি ধারাবাহিক ‘শিরীন ফারহান’–এর।

প্রতি রবি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাব করা জনপ্রিয় তুর্কি সিরিজ ‘শিরীন ফারহান’। আজ বুধবার প্রচারিত হচ্ছে এর ১০০তম পর্ব। রোমান্টিক অ্যাকশনধর্মী এই সিরিজ ইতিমধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশে প্রচারিত হয়েছে। দর্শকদের তুমুল জনপ্রিয়তার পাশাপাশি জাতীয় এবং আন্তর্জাতিক বেশ কিছু পুরস্কারও জয় করেছে এটি।

রবি থেকে বৃহস্পতি রাত ৯টা ২০ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হচ্ছে বাংলায় ডাব করা জনপ্রিয় এ তুর্কি ধারাবাহিক
ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে

৪৬তম এমি অ্যাওয়ার্ডস, সিউল ইন্টারন্যাশনাল ড্রামা অ্যাওয়ার্ডসে মনোনয়নসহ তুরস্কে বিভিন্ন ক্যাটাগরিতে অনেকগুলো পুরস্কার পেয়েছে। সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন তুরস্কের জনপ্রিয় অভিনেতা কিভাঙ্ক তাতলিতুগ এবং অভিনেত্রী তুবা বুয়ুকুসতুন।

রোমান্টিক অ্যাকশনধর্মী সিরিজটি ইতিমধ্যে বিশ্বের ৫০টির বেশি দেশে প্রচারিত হয়েছে
ছবি: মাছরাঙা টেলিভিশনের সৌজন্যে