মোশাররফ করিমের ‘কিপ্টে কারে কয়’ দীপ্ত টিভিতে

‘কিপ্টে কারে কয়’ নাটকে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁইদীপ্ত টিভি
ঈদ উপলক্ষে বিশেষ আয়োজন নিয়ে প্রস্তুত দেশের সব টেলিভিশন চ্যানেল। একক, ধারাবাহিক মিলিয়ে প্রচারের অপেক্ষায় দুই শতাধিক নতুন নাটক। থাকছে চলচ্চিত্র, ম্যাগাজিন, গান, নাচসহ নানা বৈচিত্র্যময় আয়োজন। স্পাই থ্রিলার থেকে ফ্যামিলি ড্রামা—ওটিটিতেও রয়েছে নানা স্বাদের প্রকল্প। টেলিভিশন চ্যানেলগুলোয় আজ ঈদের দ্বিতীয় দিন কী কী থাকছে, তা নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন। পর্ব–৩

দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘পরি’। অভিনয়ে জোভান, পূজা চেরী। সন্ধ্যা ৭টায় বিশেষ নাটক ‘কাজলের দিনরাত্রি’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, তৌসিফ মাহবুব।
রাত ৮টায় বিশেষ নাটক ‘যদি আমার না হও’। অভিনয়ে মুশফিক আর ফারহান, অর্চিতা স্পর্শিয়া। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’। অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক ‘কিপ্টে কারে কয়’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘রঙিন কাগজ’। অভিনয়ে জোভান, সাফা কবীর।

নাগরিক
রাত ৮টায় নাটক ‘আমাকে দুঃখ দিও না’। অভিনয়ে খায়রুল বাসার, আনিকা আয়না। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’। অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল। শিল্পী: সাগর বাউল ও ডলি মণ্ডল।

চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক খেল খতম। অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।

দুরন্ত
সকাল ৯টা ও রাত ৮টা ৩০ মিনিটে ঈদ ধারাবাহিক নাটক ‘হৈ হৈ হল্লা’। সকাল ১০টা ও বিকেল ৫টায় ফ্যামিলি গেম শো ‘দুরন্ত ফ্যামিলি’। বেলা ১১টা ও সন্ধ্যা ৬টায় শিশুদের ব্যান্ড শো ‘দুরন্তপনা’। বেলা ১১টা ৩০ মিনিট ও সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রান্নার অনুষ্ঠান ‘বানাই মজার খাবার মা বাবা আর আমি’।