‘নির্জনা, এখানে তোমাকে সঙ্গে না পেয়ে মিস করেছি’

বিনোদনজগতের তারকারা শুধু অভিনয় বা কাজের মধ্যেই সীমাবদ্ধ নন। তাঁদের ব্যক্তিজীবন, দৈনন্দিন মুহূর্ত ও নানা অভিজ্ঞতা ভক্তদের আগ্রহের কেন্দ্রে থাকে। সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা বিভিন্ন ছবি, স্মৃতি ও ঘটনার মাধ্যমে তারকারা ভক্তদের কাছে হয়ে ওঠেন আরও কাছের, আরও বাস্তব। তারকাদের সেসব ঘটনাই দেখুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৫
অভিনেতা ফারহান আহমেদ জোভান শুটিং থেকে দূরে। এখন ঘুরছেন ইউরোপের দেশগুলোয়। তুরস্ক ভ্রমণের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আরও একটি নতুন দেশ! তুরস্ক, তুমি সুন্দর। ঐতিহাসিক রাস্তাগুলো ঘুরে দেখা থেকে শুরু করে ইউরোপ ও এশিয়া যেখানে মিলিত হয়েছে, সেখানে দাঁড়িয়ে থাকা—ইস্তাম্বুল, তুমি সত্যিই বিশেষ কিছু ছিলে। নির্জনা, এখানে তোমাকে সঙ্গে না পেয়ে মিস করেছি। তবে পরেরবার ইনশা আল্লাহ।’ জোভানের স্ত্রীর নাম সাজিন আহমেদ নির্জনা।
ছবি: ফেসবুক থেকে
২ / ৫
‘স্বপ্ন দেখো, জীবন গড়ো’ স্লোগানে দেশের ৬৪ জেলার কৃতী শিক্ষার্থীদের নিয়ে চলছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ–৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা উৎসব। তানজিম সাইয়ারা তটিনী উৎসবে অতিথি হিসেবে অংশ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে ছবি পোস্ট করে লিখেছেন, ‘ছোট্ট ছোট্ট মুখ, অথচ ভালোবাসাটা আকাশসমান।’
ছবি: ফেসবুক থেকে
৩ / ৫
প্রচারের অল্প সময়েই নাটকটির ভিউ কোটির কাছাকাছি। সেই নাটক নিয়ে অভিনেত্রী মনিরা মিঠু লিখেছেন, ‘সবার ঠিকানা থাকে না। কেউ আবার ইচ্ছে করেই ঠিকানা বিলীন করে দেয়।’
ছবি: ফেসবুক থেকে
৪ / ৫
‘আজো প্রতি রাত জেগে থাকি তোমার আশায়’ খ্যাত গায়ক ইমন খান নিয়মিত গান গাইছেন। তিনি এবার গানের কথা নিয়েই লিখেছেন, ‘সবকিছু ঠিক যেন আগের মতোই আছে, শুধু—দূরে চলে গেছে সে, যে ছিল কাছে।’
ছবি: ফেসবুক থেকে
আরও পড়ুন
৫ / ৫
সালাহউদ্দিন লাভলুর পরিচালনায় অভিনয় করে পরিচিত পেয়েছেন অভিনেতা কাজী আনিসুল হক বরুণ। তাঁর পছন্দের অভিনেতা ও নির্মাতা হলেও অনেক দিন পরে তাঁদের দেখা। সেটা নিয়ে বরুণ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘অনেক দিন পর সালাহউদ্দিন লাভলু ভাইয়ের সাথে একই ফ্রেমে আবদ্ধ হলাম।’
ছবি: ফেসবুক থেকে