ব্যাংককে হংকংয়ের মডেল খুন, স্বামী সন্দেহের তালিকায়

গোয়েন্ডলিন ক্রেটনহ্যান্ডআউট
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

থাইল্যান্ডের ব্যাংককে নিজ বাসায় হংকংয়ের জনপ্রিয় মডেল গোয়েন্ডলিন ক্রেটনকে খুন করা হয়েছে। তাঁর স্বামীকে সন্দেহের তালিকায় রেখেছে থাই পুলিশ।

১৮ জুলাই সন্ধ্যায় ২৪ বছর বয়সী এই মডেলকে ছুরিকাঘাতে খুন করা হয়েছে বলে জানিয়েছে ব্যাংকক পোস্ট। ক্রেটনের স্বামীর চিৎকারে দুই প্রতিবেশী ছুটে যান। তিনজন মিলে ক্রিটনকে একটি গাড়িতে করে হাসপাতালে নেওয়া হয়।

গোয়েন্ডলিন ক্রেটন
হ্যান্ডআউট

হাসপাতালে অসংলগ্ন আচরণ করেছেন স্বামী। পুলিশকে তিনি বলেছেন, ক্রিটন মানসিক অবসাদে ভুগছিলেন। আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে চিকিৎসকেরা বলছেন, আত্মহত্যা নয়; তাঁকে খুন করা হয়েছে।
পুলিশ বলছে, হত্যার ঘটনাকে আড়াল করতে তিনি এই নাটক সাজিয়েছেন। বিষয়টি নিয়ে তদন্ত করছেন তাঁরা।

২০১৮ সাল থেকে মেডেলিং করছেন ক্রিটন; হংকংয়ে কয়েক বছর মডেলিংয়ের পর ব্যাংককে পাড়ি দিয়েছেন। তাঁর সুইজারল্যান্ডের পাসপোর্ট রয়েছে।

আরও পড়ুন