ঈদের চতুর্থ দিনের টিভি আয়োজন
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের চতুর্থ দিন কী কী আয়োজন থাকছে, দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’। অভিনয়ে উজ্জ্বল কবির হিমু, জয়িতা মহলানবীশ, সামিয়া আক্তার বৃষ্টি। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘মহাকালের ঠিক মাঝখানে’। অভিনয়ে আফজাল হোসেন, আফসানা মিমি। বিকেল ৪টা ৩০ মানাটে টেলিফিল্ম ‘ভাই এখন হিসাব করে চলে’। অভিনয়ে জাহিদ হাসান, ভাবনা, শিল্পী সরকার অপু। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ‘ছোটকাকু’র সিরিজ পাবনার ভাবনা। সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে নাটক শব্দ প্রেম। অভিনয়ে তৌসিফ মাহবুব, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ৩৫ মিনিটে নাটক ‘কদমবনে বৃষ্টি’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর, মুনিরা মিঠু।
এনটিভি
সকাল ৯টায় একক নাটক ‘রুনু ভাই ০৩’। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘আমার স্বপ্ন তুমি’। অভিনয়ে শাকিব খান, ফেরদৌস, শাবনূর। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘নিথর কোলাহল’। অভিনয়ে ইয়াশ রোহান, নাজিয়া হক অর্ষা। বিকেল ৫টা ১০ মিনিটে বিশেষ সংগীতানুষ্ঠান ‘আমাদের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘মন মহুয়ার তালে’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ওয়াদা। অভিনয়ে চঞ্চল চৌধুরী, নাজিয়া হক অর্ষা, শাহনাজ খুশি। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক চিৎকার। অভিনয়ে ফারহান আহমেদ জোভান, সামিরা খান মাহি। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক পাপ। অভিনয়ে নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক নো ইউর পার্টনার। অভিনয়ে জোভান, তারিক আনাম খান, আনোয়ার হোসেন, সাদিয়া আয়মান।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘মনের মাঝে তুমি’। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার ওয়েব ফিল্ম ‘ফেরা’। অভিনয়ে দীঘি, ইয়াস রোহান। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক দমকা হাওয়া। অভিনয়ে তানিয়া বৃষ্টি, ইয়াশ রোহান, তালহা খান। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক তিন টেক্কা। অভিনয়ে এজাজুল ইসলাম, স্বাধীন খসরু, ফারুক আহামেদ। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক এই ভুল বুঝো না। অভিনয়ে অপূর্ব, নিলাঞ্জনা নিলা। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক হানিমুন হট্টোগোল। অভিনয়ে শামীম হাসান সরকার, অহনা রহমান। ৯টা ৪০ মিনিটে একক নাটক অযথা। অভিনয়ে মোশাররফ করিম, তাসনুভা তিশা। রাত ১১টায় একক নাটক থাবা পার্টি। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম, তানজিম অনিক।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা ‘লাভ ম্যারেজ’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম ‘লাভ এক্সিডেন্ট’। অভিনয়ে নিলয় আলমগীর, হিমি। বিকেল ৫টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘হুলুস্থুল’। অভিনয়ে মারজুক রাসেল, চাষী, পাভেল, সালহা নাদিয়া, শামীমা নাজনীন, রুমেল। সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে নাটক একটি প্রেম আমার। অভিনয়ে জোভান, কেয়া। রাত ৭টা ৪৫ মিনিটে নাটক কমলাকান্ত। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৮টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ঘুডু। অভিনয়ে হাসান মাসুদ, ফারিয়া শাহরিন, তানিয়া বৃষ্টি, মুকিত জাকারিয়া, শামীম, এ্যাল্যান, শরিফুল। রাত ৯টা ২৫ মিনিটে নাটক শেষ প্রেমে শুরু। অভিনয়ে নিলয়, হিমি। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক শপ নাম্বার ৬৯। অভিনয়ে মুশফিক ফারহান, তানজিন তিশা। রাত ১১টা ৩৫ মিনিটে নাটক ক্রেজি। অভিনয়ে শামীম, অহনা প্রমুখ।