ঈদের দ্বিতীয় দিন: টিভিতে আজ যা যা দেখতে পারেন (পর্ব -৩)

অ্যাডভেঞ্চার অব সুন্দরবন ছবির শুটিংয়ের ফাঁকে পরীমনি ও তানভীর। ছবি: সংগৃহীত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ডনাটক, চলচ্চিত্র, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোয়, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

দীপ্ত
সকাল ৯টায় সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বেলা ১টায় সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল ৪টায় ফ্ল্যাশ ফিল্ম ‘অগ্নিপুরুষ’। অভিনয়ে সোহেল মণ্ডল, সুনেরাহ বিনতে কামাল। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘বকুলপুর’। অভিনয়ে আজিজুল হাকিম, নাদিয়া আহমেদ, শ্যামল মাওলা। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মাশরাফি জুনিয়র’। অভিনয়ে সাফানা নমনি, শতাব্দী ওয়াদুদ, গোলাম ফরিদা ছন্দা। রাত ৮টায় একক নাটক ‘ভালোবাসি তোমায়’। অভিনয়ে অপূর্ব, নীলাঞ্জনা নীলা। রাত ৯টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক ‘গিরগিটি’। অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জুঁই, তারিক আনাম খান, ইন্তেখাব দিনার। রাত ১০টা ৫ মিনিটে নাটক ‘সাইন্স এর টিউটর’। অভিনয়ে জোভান, আফরিন মহনা, সাবেরী আলম। রাত ১১টা ১০ মিনিটে নাটক ‘হলুদ মরিচ’। অভিনয়ে মিশু সাব্বির, পারসা ইভানা।

মাছরাঙা
বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ‘বিশ্বসুন্দরী’। অভিনয়ে সিয়াম, পরীমনি। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ২/২ লাভ। অভিনয়ে আফরান নিশো, মেহজাবীন। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘অংক স্যার’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, শাহনাজ খুশী। রাত ৮টায় নাটক ‘ফেক হানিমুন’। অভিনয়ে তৌসিফ, তাসনিয়া ফারিণ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘সুরেলা সুলতান’। অভিনয়ে মারজুক রাসেল, তানজিকা, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘ফুল ফোটানোর দিন’। অভিনয়ে অপূর্ব, মম। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘কল মি’। অভিনয়ে খায়রুল বাসার, চমক।

নাগরিক
সকাল ৮টায় সিনেমা ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা ‘তোমাকে বউ বানাবো’। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বেলা ১টা ৩০ মিনিটে সিনেমা ‘ঢাকা অ্যাটাক’। অভিনয়ে আরিফিন শুভ, মাহিয়া মাহি। বিকেল ৫টায় সিনেমা ‘লাভার নাম্বার ওয়ান’। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘লাভ ট্রিপ’। অভিনয়ে ইমতু রাতিশ, নাদিয়া মীম। রাত ৮টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘প্যারাডাইস লস্ট’। অভিনয়ে মায়মুনা মম, হোসাইন নিরব, শহীদুজ্জামান সেলিম। রাত ৯টা ৩০ মিনিটে বিশেষ নাটক ‘কবিতার চার লাইন’। অভিনয়ে জোভান, তানিয়া বৃষ্টি। রাত ১০টা ৪৫ মিনিটে বিশেষ নাটক ‘আই লাভ ইউ ট্যু’। অভিনয়ে পরি, জাহের আলভী, তিথি।