‘জুতা পরিয়া প্রবেশ নিষেধ’ থেকে ‘ফুল ফ্যামিলি গরুচোর’

আরটিভিতে সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে প্রচার হবে নাটক ‘ফুল ফ্যামিলি গরুচোর’; অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনাআরটিভি
ঈদের উৎসবের রেশ এখনো কাটেনি ছোট পর্দায়। আজ মঙ্গলবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত বিভিন্ন টেলিভিশন চ্যানেলে থাকছে ভিন্ন স্বাদের নাটক, টেলিফিল্ম, ওয়েব ফিল্ম ও সংগীতানুষ্ঠান। কোথাও পারিবারিক কৌতুক, কোথাও সম্পর্কের টানাপোড়েন, আবার কোথাও রহস্য আর প্রতিশোধের গল্প। আজকের আয়োজনে মোশাররফ করিমকে দেখা যাবে একাধিক নাটকে। পাশাপাশি থাকছেন জোভান, তানজিন তিশা, মুশফিক আর ফারহান, কেয়া পায়েল, সাদিয়া আয়মানসহ জনপ্রিয় অনেক অভিনয়শিল্পী। ঈদের ষষ্ঠ দিনের টিভি আয়োজন নিয়ে বিনোদনের বিশেষ আয়োজন—পর্ব ২।

মাছরাঙা
বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক ‘নৈশ অপেরা’; অভিনয়ে নিলয়, সামিরা খান মাহি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘লাভ স্টেশন’; অভিনয়ে চঞ্চল চৌধুরী, মৌসুমী হামিদ। রাত ৮টায় নাটক ‘চক্র’; অভিনয়ে মোশাররফ করিম, তানজিকা আমিন। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক ‘আদরের দুলাভাই’; অভিনয়ে মোশাররফ করিম, রোবেনা রেজা জু্ঁই। রাত ১০টা ২০ মিনিটে নাটক ‘প্রতিশোধ’; অভিনয়ে জোভান, তানজিন তিশা। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম ‘বেপরোয়া’; অভিনয়ে মুশফিক আর ফারহান, কেয়া পায়েল।

এনটিভি
সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘মা বাবা ভাই বোন’; অভিনয়ে শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, নিশাত প্রিয়ম, আবু হুরায়রা তানভীর, শবনম ফারিয়া। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে নাটক ‘জুতা পরিয়া প্রবেশ নিষেধ’; অভিনয়ে আরশ খান, ফারিয়া রহমান পারু। রাত ৯টা ১০ মিনিটে নাটক ‘গ্রেটফুল’; অভিনয়ে সামিরা খান মাহি, মীর রাব্বি। রাত ১১টা ৫ মিনিটে নাটক ‘ধান্দাবাজ জামাই বউ’; অভিনয়ে মোশাররফ করিম, সামান্তা পারভেজ।

‘জুতা পরিয়া প্রবেশ নিষেধ’ প্রচার হবে সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে
এনটিভি

আরটিভি
বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘ক্লাব লিটল স্টার’। সন্ধ্যা ৬টায় টক শো ‘ঈদ কার্নিভ্যাল’। সন্ধ্যা ৭টায় ধারাবাহিক নাটক ‘সাত ভাই টুম্পা’; অভিনয়ে রাশেদ সীমান্ত, চাষী আলম, সামান্তা পারভেজ। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক ‘ফুল ফ্যামিলি গরুচোর’; অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা। রাত ৮টা ৩০ মিনিটে নাটক ‘যে সম্পর্কের ভবিষ্যৎ নেই’; অভিনয়ে সজল, সামিয়া অথৈ। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ‘পুঁটি মাছের প্রাণ’; অভিনয়ে রাশেদ সীমান্ত, অহনা।

রাত ১১টায় ধারাবাহিক নাটক ‘বউ সোহাগী পরিবার’; অভিনয়ে শাহেদ আলী, গোলাম ফরিদা ছন্দা, সেমন্তী সৌমি। রাত ১১টা ৩০ মিনিটে নাটক ‘সম্পর্কের অদৃশ্য সেতু’; অভিনয়ে সাদিয়া আয়মান, শাশ্বত দত্ত।

দীপ্ত
বিকেল ৪টায় ওয়েব ফিল্ম ‘সাহসিকা-২’; অভিনয়ে জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, তারিন। সন্ধ্যা ৭টায় বিশেষ নাটক ‘আমার মা সব জানে’; অভিনয়ে শাওন, কেয়া পায়েল, মনিরা মিঠু। রাত ৮টায় বিশেষ নাটক ‘তুমি বিষণ্ন সুন্দর’; অভিনয়ে সাদ সালমি নাওভী। রাত ৯টা ৪০ মিনিটে ধারাবাহিক নাটক ‘জিডি জামাল’; অভিনয়ে মীর সাব্বির, আমিরুল হক চৌধরী, অহনা, শামীমা নাজনীন। রাত ১০টায় বিশেষ নাটক ‘যাহা বলিব মিথ্যা বলিব’; অভিনয়ে শামীম হাসান সরকার, সামান্তা পারভেজ। রাত ১১টা ১০ মিনিটে বিশেষ নাটক ‘সংসার কারাগার’; অভিনয়ে আ খ ম হাসান, মিহি আহসান।

নাগরিক
রাত ৮টায় একক নাটক ‘দেনমোহর’; অভিনয়ে মিরাজ খান, অনন্যা ইসলাম। রাত ৯টা ১৫ মিনিটে ধারাবাহিক নাটক ‘এমন যদি হতো’; অভিনয়ে চঞ্চল, সারিকা। রাত ১১টায় লাইভ: বাংলা বাউল; শিল্পী—আশিক, লিজা।

চ্যানেল নাইন
সন্ধ্যা ৬টায় সেলিব্রিটি টক শো ‘ঈদ আড্ডা’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘উৎসবের রান্না’। সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ‘তারার সিনে গল্প’। রাত ৮টায় ধারাবাহিক নাটক ‘খেল খতম’; অভিনয়ে সাইদুর রহমান পাভেল, মুসাফির সৈয়দ বাচ্চু, সামান্তা পারভেজ, আরফান আহমেদ।