ফুকেটে ‘সত্যিকারের ঠিকানা’–তে সাদিয়া, রইল ১০ ছবি

অভিনেত্রী সাদিয়া আয়মান ঘুরতে পছন্দ করেছেন। তাঁর এবারের গন্তব্য সমুদ্র। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক অভিনেত্রী সম্পর্কে কিছু তথ্য—

১ / ১০
সমুদ্র সাদিয়া আয়মানের অন্যতম প্রিয় বেড়ানোর জায়গা। ফুরসত মিললেই তিনি ছুট দেন দেশ–বিদেশের সমুদ্রসৈকতে। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ১০
এবার তিনি ঘুরতে গেছেন থাইল্যান্ডের ফুকেটে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ১০
আজ দুপুরে সমুদ্রসৈকত থেকে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন সাদিয়া। অভিনেত্রীর ফেসবুক থেকে
৪ / ১০
ছবিগুলো পোস্ট করে তিনি ক্যাপশনে লিখেছেন, ‘শুধু সমুদ্র আর আমি—এটাই আমার সত্যিকারের ঠিকানা।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ১০
নতুন পোস্ট করা ছবিগুলো বেশ সাড়া ফেলেছে, মাত্র ৪০ মিনিটে প্রতিক্রিয়া এসেছে প্রায় আড়াই হাজার। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ১০
ছবিগুলোয় তাঁকে নানা ভঙ্গিতে সমুদ্রের পাশে দেখা যাচ্ছে। অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ১০
ফেসবুকে মন্তব্যের ঘরে অনেক ভক্ত–অনুসারী ছবিগুলোর প্রশংসা করেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৮ / ১০
ক্যারিয়ারের শুরুতে রোমান্টিক চরিত্র করে পরিচিতি পান সাদিয়া আয়মান। কিন্তু গত কয়েক বছর ভিন্ন ধরনের চরিত্রে নিজেকে প্রমাণ করতে চাইছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৯ / ১০
চলতি বছরের শুরুতে প্রথম আলোকে তিনি বলেছিলেন, ‘যখন দেখলাম নাটকে একই চরিত্র বারবার পাচ্ছি, তখন নিজেকে ওখান থেকে সরিয়ে এনেছি। সংখ্যার চেয়ে কাজের মানকে বেশি গুরুত্ব দিতে শুরু করি। কোনো গল্প এলেই কেন আমি এটা করব, আগে নিজেকে প্রশ্ন করি। নিজের থেকে ভালো বিচারক তো আর নেই। যখন মনে হয়, কাজটা করা উচিত, তখনই করি। নাহলে যত বড় কাজই হোক, সম্মান রেখেই “না” করে দিই।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
১০ / ১০
এ প্রসঙ্গে তিনি আরও বলেছিলেন, ‘আমার কাছে মনে হয় “উৎসব”–এর পরের সিনেমাটা একটু বুঝে করা উচিত। সময় নিচ্ছি। অনেক গল্প এসেছে, মিটিং হয়েছে, হচ্ছে। সব ঠিকঠাক হলেই সিনেমাটা করতে চাই। সিনেমা নিয়ে তাড়াহুড়া করতে চাই না।’ অভিনেত্রীর ফেসবুক থেকে