স্বপ্নের মতো ৪৫ দিনের সফর শেষে মন খারাপ প্রিয়ন্তীর

প্রিয়ন্তী উর্বী ঘুরতে পছন্দ করেন। জীবনের প্রথম ইউরোপযাত্রায় প্রায় ৪৫ দিনে ঘুরেছেন কয়েকটি দেশ। গতকাল শুক্রবার দেশে ফেরার আগে নতুন কয়েকটি ছবি দিয়ে আবেগঘন পোস্ট করেছেন অভিনেত্রী। ছবিতে ছবিতে জেনে নেওয়া যাক বিস্তারিত-

১ / ৮
গতকাল শুক্রবার ফেসবুকে ইউরোপ সফরের একগুচ্ছ ছবি পোস্ট করেছেন প্রিয়ন্তী। অভিনেত্রীর ফেসবুক থেকে
২ / ৮
ছবিগুলো পোস্ট করে তিনি লিখেছেন, ‘ইউরোপকে বিদায় জানানোটা যতটা সহজ ভেবেছিলাম, আসলে ততটা নয়। ৪৫টি দিন-অসংখ্য সুন্দর জায়গা, অমূল্য কিছু মুহূর্ত, নতুন নতুন অভিজ্ঞতা আর এমন সব স্মৃতি, যা ইউরোপ ছাড়ার পরও অনেক দিন আমার সঙ্গে থেকে যাবে।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৩ / ৮
পোস্টে প্রিয়ন্তী আরও লিখেছেন, ‘পৃথিবীটাকে একটু কাছ থেকে দেখতেই এসেছিলাম। কিন্তু কখন যে ইউরোপ আমার হৃদয়ের একটা ছোট্ট অংশ হয়ে গেল, বুঝতেই পারিনি। বিদায় নিচ্ছি কৃতজ্ঞ এক হৃদয় আর অশ্রুসিক্ত চোখে; আবার দেখা হবে, ইউরোপ।’ অভিনেত্রীর ফেসবুকে
৪ / ৮
দেড় মাসের দীর্ঘ সফরে প্রিয়ন্তী কখনো নেদারল্যান্ডসের ছবির মতো গ্রাম, কখনো বেলজিয়ামের ঐতিহাসিক স্থাপনা, কখনো স্বামীর সঙ্গে হেঁটে দেখেছেন জার্মানির শহর। সুইজারল্যান্ডের পাহাড়ি সৌন্দর্য দেখে মনে হয়েছে, পৃথিবীর একটুকরা স্বর্গে এসে পড়েছেন! অভিনেত্রীর ফেসবুক থেকে
৫ / ৮
প্রিয়ন্তী উর্বীর ইউরোপযাত্রা শুরু হয় নেদারল্যান্ডস দিয়ে। আমস্টারডাম, জ্যানসে স্কানস, রটারডাম, দ্য হেগ, গিথুর্ন, হোক ভ্যান হল্যান্ডসহ বেশ কয়েকটি জায়গা ঘুরেছেন। অভিনেত্রীর ফেসবুক থেকে
৬ / ৮
সমুদ্র বরাবরই টানে প্রিয়ন্তীকে। তাই হোক ভ্যান হল্যান্ডে গিয়ে ছুটেছেন সমুদ্রের কাছে। তিনি বলেন, ‘সেখানে সমুদ্র আর আকাশের মেলবন্ধন দারুণ লেগেছে। আমি সমুদ্র খুব ভালোবাসি, সুযোগ পেলেই তার কাছে চলে যাই।’ অভিনেত্রীর ফেসবুক থেকে
৭ / ৮
দেশের বাইরে থাকলেও নিজের কাজের খোঁজ রাখছেন অভিনেত্রী। ৩ সেপ্টেম্বর মুক্তি পেয়েছে তাঁর অভিনীত নাটক ‘দাদি ভয়ংকর’। নাটকটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা হচ্ছে। প্রিয়ন্তী নিজেও সেই নাটকের খবর দিয়েছেন ফেসবুকে। অভিনেত্রীর ফেসবুক থেকে
আরও পড়ুন
৮ / ৮
সামনে প্রিয়ন্তীকে দেখা যাবে ‘বকুলের বুকে রক্তকরবী’ সিনেমায়। গানের ভিডিও ও বিজ্ঞাপনচিত্র নির্মাণ করে পরিচিতি পাওয়া শাহরিয়ার পলকের প্রথম চলচ্চিত্র এটি। কেন্দ্রীয় দুই চরিত্রে অভিনয় করেছেন মীর রাব্বী ও প্রিয়ন্তী। ছবিতে ‘বকুল’ চরিত্রে দেখা যাবে তাঁকে। অভিনেত্রীর ফেসবুক থেকে