মহামারির সময় ধার নিয়ে বাড়িভাড়া মেটাতে হয়েছে

সঞ্জয় গান্ধী। ইনস্টাগ্রাম থেকে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘নাগিন’, ‘ইয়ে রিশতা ক্যা ক্যাহলাতা হ্যায়’সহ বেশ কয়েকটি ধারাবাহিকে অভিনয় করে ছোট পর্দার দর্শকের কাছে পরিচিতি পেয়েছেন ভারতীয় অভিনেতা সঞ্জয় গান্ধী। ‘ইয়ে রিশতা ক্যা ক্যাহলাতা হ্যায়’ ধারাবাহিকে ‘দাদাজি’ চরিত্রে অভিনয় করে তিনি সবচেয়ে বেশি আলোচিত হন। সম্প্রতি টাইমস অব ইন্ডিয়ার সঙ্গে দেওয়া এক সাক্ষাৎকারে কোভিড মহামারির সময় আর্থিক দুরবস্থা নিয়ে কথা বলেছেন সঞ্জয়।

সঞ্জয় জানান, মহামারির সময় তাঁর আর্থিক অবস্থা এতটাই খারাপ ছিল যে বাড়িভাড়া মেটানোর সামর্থ্য পর্যন্ত তাঁর ছিল না।

সঞ্জয় গান্ধী। ইনস্টাগ্রাম থেকে

এমনকি মরিয়া হয়ে তিনি তাঁর মিরা রোডের একটি ফ্ল্যাট বন্ধক রাখার কথাও ভেবেছেন। তখন বন্ধুদের কাছ থেকে টাকা ধার নিয়ে বাড়িভাড়া মেটাতেন তিনি।

এই অভিনেতা জানান, ২০২১ সালের জুন মাসে তাঁর হাতে কাজ ছিল না। অবস্থা এতটাই খারাপ ছিল যে প্রতিদিনের খরচ চালানোও মুশকিল হয়ে গিয়েছিল।
সঞ্জয় বলেন, এমনিতে অভিনেতাদের জীবন রঙিন, যতক্ষণ তাঁরা কাজ করেন। একবার হাতে কাজের অভাব হলেই মুশকিল, যেকোনো সময় পতন হতে পারে।’

তবে সঞ্জয় জানিয়েছেন, ‘ঝনক’ শুরু হওয়ার পর তাঁর জীবন খানিকটা স্বাভাবিক হতে শুরু করেছে। তিনি জানান, অভিনয় করার জন্য মুম্বাইয়ে থাকা প্রয়োজন, আর সেটা খুবই খরচসাপেক্ষ। এদিকে অভিনয় করা ছাড়া অন্য কোনো আয়ের উৎসও থাকে না। ফলে সমস্যায় পড়েন অভিনেতারা। তাঁর ভাষ্যে, ‘অনেক অভিনেতা মহামারির সময় কষ্টে ছিলেন। আমারও সব সঞ্চয় শেষ হয়ে যায় ওই সময়। আন্ধেরিতে বাড়ি ভাড়া করে থাকি। ভাড়া মেটানোর জন্য বন্ধুদের কাছ থেকে টাকা ধার করতে হয়েছে। সেসব মেটাতে আমাকে আমার বাড়ি বন্ধক রাখতে হবে। কারণ, এখনো ভীষণ অর্থকষ্টে আছি। নতুন কিছু কাজের কথাও ভাবতে হচ্ছে।’