জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে...ফেসবুকে ফজলুর রহমান বাবু

তারকারা তাঁদের ব্যক্তিগত অনুভূতি, প্রেম, ভালোবাসা, ভালো লাগাসহ নানা প্রসঙ্গ এখন ভক্তদের সঙ্গে সরাসরি ভাগাভাগি করেন। বেশির ভাগ ক্ষেত্রে যোগাযোগমাধ্যম হিসেবে ফেসবুক বেছে নেন তাঁরা। তারকাদের পোস্ট করা নানামুখী কর্মকাণ্ড নিয়ে ‘মনের কথা’ পড়ুন ফেসবুকের পাতা থেকে।
১ / ৪
অভিনেত্রী নাদিয়া আহমেদ ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘শরতের শেষ থেকে…শীতের আগমনী গন্ধ।’ ছবির নিচে এক ভক্ত মন্তব্য করেছেন, ‘হেমন্ত কোথায় গেল?’ তার উত্তরে নাদিয়া লিখেছেন, ‘আপনি বাতাসে শীতের গন্ধ পান না? ফেসবুক হয়ে গেছে সবার প্রশ্ন উত্তর পরীক্ষা নেওয়ার জায়গা। আমার অনুভূতি ভালো লাগা আমি শেয়ার করব আর একেকজন মাস্টারের মতো প্রশ্ন করা শুরু করবেন।’
ছবি: ফেসবুক
২ / ৪
কেয়া পায়েল ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘তোমাকে চাই।’ ভক্তরা লিখেছেন, ‘প্রেমে পড়েছে মন প্রেমে পড়েছে’; কেউ লিখেছেন, ‘ক্যাপশন দেখে মনে হয় আপা প্রেমে পড়েছে।’
ছবি: ফেসবুক
৩ / ৪
বিশ্বকাপ ক্রিকেটে একের পর এক পিছিয়ে পড়ছে বাংলাদেশের টাইগাররা। সেই খেলা নিয়ে অভিনেতা ফজলুর রহমান বাবু অভিমান করেই লিখেছেন, ‘জীবন বাজি রেখে ছেলেগুলো ১০ নম্বর অবস্থানের জন্য খেলছে। সবাই হাত তুলে দোয়া করবেন।’
ছবি: ফেসবুক
৪ / ৪
জান্নাতুল সুমাইয়া হিমি ছবিটি পোস্ট করে লিখেছেন, ‘নাসাতে চাকরিটা নিয়েই নিলাম বন্ধুরা।’ এটা তাঁর নাটকের একটি চরিত্রের লুক।
ছবি: ফেসবুক