ঈদে চ্যানেল আইয়ে সালাহউদ্দীন জাকীর ‘অপরাজেয়’

‘অপরাজেয় একা’ চলচ্চিত্রের শুটিংয়ের অবসরে প্রধান চরিত্রের দুই অভিনয়শিল্পী আফজাল হোসেন ও দীপা খন্দকার এবং পরিচালক সৈয়দ সালাউদ্দিন জাকীফাইল ছবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবারের মতো আসন্ন ঈদুল ফিতরে চ্যানেল আই আট দিনব্যাপী সাজিয়েছে বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠান। এসব অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে থাকছে সাতটি নতুন চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার!
এর মধ্যে আছে প্রয়াত নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকী পরিচালিত সিনেমা ‘অপরাজেয়’র ওয়ার্ল্ড প্রিমিয়ার। ছবিটি দর্শক ঈদের সপ্তম দিন সকাল ১০টা ১৫ মিনিটে দেখতে পারবেন। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে।

নির্মাতা সৈয়দ সালাহউদ্দীন জাকীর প্রথম সিনেমা ‘ঘুড্ডি’। ১৯৮০ সালের ডিসেম্বরে মুক্তি পাওয়া নিজের প্রথম সিনেমা দিয়েই তারকাখ্যাতি অর্জন করেন তিনি। এরপর ‘লাল বেনারসি’, ‘আয়না বিবির পালা’সহ অনেক সিনেমার সঙ্গে জড়িয়ে আছে তাঁর নাম। গেল বছর মৃত্যুর আগে শুটিং শেষ করে যান ঈদে সম্প্রচারের অপেক্ষায় থাকা ‘অপরাজেয়’র!

ফরিদুর রেজা সাগরের ‘একা’ গল্প অবলম্বনে সৈয়দ সালাহউদ্দিন জাকীর এই ছবিতে আফজাল হোসেনের সঙ্গে অভিনয় করেছেন দীপা খন্দকার। আফজালের স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন তিনি। এ ছাড়া অভিনয় করেছেন তাহমিনা অথৈ, ঝিলিক জান্নাত, হাসনাত রিপন প্রমুখ।