অতিথি মেহ্জাবীন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপস্থাপক সাফা কবিরের সঙ্গে মেহ্জাবীন (বাঁয়ে)
উপস্থাপক সাফা কবিরের সঙ্গে মেহ্জাবীন (বাঁয়ে)

বেসরকারি টেলিভিশন চ্যানেল আরটিভিতে নিয়মিত প্রচারিত হচ্ছে ‘আরটিভি ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ নামের একটি প্রতিযোগিতামূলক অনুষ্ঠান। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ করা এ অনুষ্ঠানের বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন অভিনেত্রী নিপুণ, অভিনেতা সজল ও সংগীতশিল্পী কনা। প্রতিযোগিতাটির এখন চলছে সিলেকশন রাউন্ড। এই রাউন্ডের একটি পর্বে অতিথি হয়ে এসেছেন মেহ্জাবীন। অতিথি হিসেবে এই মডেল ও অভিনেত্রী প্রতিযোগীদের নানা ধরনের পরামর্শ, উৎসাহ ও তাঁদের পরিবেশনাগুলোতে মন্তব্য করেছেন। তিন বিচারকের পাশে বসে কথা বলেছেন অনুষ্ঠানটি নিয়ে। মেহ্জাবীনের অতিথি হয়ে আসা পর্বটি প্রচারিত হবে আজ রাত সাতটা ৩৫ মিনিটে। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন মডেল ও অভিনয়শিল্পী সাফা কবির। 

উল্লেখ্য, ডাবর বাংলাদেশ এবং স্যাটেলাইট চ্যানেল আরটিভির উদ্যোগে দেশের ১৫টি সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে এ সিলেকশন রাউন্ড। এসব বিশ্ববিদ্যালয়ের ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। নাচ, গান এবং অভিনয়ে পারদর্শী ছাত্রীদের মধ্য থেকে সেরা তিনজনকে নির্বাচিত করা হবে। বিজয়ী নারী ‘আরটিভি-ডাবর ভাটিকা ক্যাম্পাস স্টার’ হিসেবে পাবেন নগদ ১ লাখ টাকা এবং ভাটিকা হেয়ার অয়েলের বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার সুযোগ। প্রথম ও দ্বিতীয় রানারআপ যথাক্রমে আরটিভির সংবাদ পাঠিকা এবং একটি এফএম রেডিও স্টেশনে আরজে হিসেবে কাজ করতে পারবেন।