অনেক বছর পর...
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সবশেষ কোন নাটকে একসঙ্গে কাজ করেছিলেন—মনে করতে পারলেন না। তবে সময়টা বছর তিনেক হয়ে গেছে। তৌকীর আহমেদের সঙ্গে অভিনয় প্রসঙ্গে এমনটিই জানালেন তানভিন সুইটি। ভাইরাস ধারাবাহিকের পরিচালক অঞ্জন আইচ জানালেন, সুইটি-তৌকীরের একসঙ্গে অভিনয় না করার সময়টা তিন বছর নয়, আরও বেশি হবে। অনেক বছর পরই একসঙ্গে জুটি হয়ে কাজ করলেন তৌকীর আহমেদ ও তানভীন সুইটি।
ভাইরাস নাটকে তাঁরা দুজন স্বামী-স্ত্রী চরিত্রে অভিনয় করছেন। তবে দর্শক সেটা শুরুতেই বুঝবেন না। নাটকে দেখানো হয়েছে সুইটি অনেক বড় একজন চলচ্চিত্র তারকা। তৌকীর আহমেদ সিনেমার প্রযোজক। নায়িকার সঙ্গে প্রযোজকের সম্পর্ক নিয়েই এ দুজনের গল্প।
পরিচালক জানালেন, এরই মধ্যে ধারাবাহিকটির প্রথম ধাপের শুটিং শেষ হয়েছে।