অন্য রকম রওনক হাসান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র নাটকের দৃশ্যে রওনক হাসান
মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র নাটকের দৃশ্যে রওনক হাসান

কপালে টিপ, ঠোঁটে লিপস্টিক, হাতে চুড়ি। মেয়েদের সৌন্দর্যের এই অনুষঙ্গগুলো যদি ব্যবহার করে একজন ছেলে, তাহলে কেমন হয়! খানিকটা বেমানান লাগলেও এমন সাজেই সাজতে হয়েছে রওনক হাসানকে। চরিত্রের প্রয়োজনে কত সাজেই না সাজতে হয়! তাই বলে মেয়ে! অবশ্য রওনক বেশ আনন্দ নিয়েই অভিনয় করেছেন এমন চরিত্রে, জানালেন তিনি। নাটকের নাম মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র। ঈদুল আজহার জন্য নাটকটি নির্মাণ করেছেন রেজানুর রহমান। এমন চরিত্রে অভিনয় প্রসঙ্গে রওনক বলেন, ‘আমার জন্য এ এক নতুন অভিজ্ঞতা। আমাকে মাস্তানরা ধরে এমন সাজে সাজিয়ে দেয়। তবে নাটকটি মূলত একজন ভীত ছেলের সাহসী হয়ে ওঠার গল্প।’
গত সপ্তাহে উত্তরায় নাটকটির শুটিং হয়েছে। রওনক হাসান ছাড়াও এই নাটকে অভিনয় করেছেন হাসিন রওশন, রাকা, কে এম মহসীন, মাহবুবা রেজানুর, সুকর্ণ হাসান, মিন্টু সরদারসহ গ্রুপ থিয়েটারের বিভিন্ন নাট্যসংগঠনের একঝাঁক কর্মী।
পরিচালক রেজানুর রহমান জানান, নাটকটি ঈদুল আজহার আগের দিন সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে চ্যানেল আইতে প্রচারিত হবে।