অন্য রকম অপূর্ব!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘গুম’ নাটকের দৃশ্য সহশিল্পী অপূর্ব
‘গুম’ নাটকের দৃশ্য সহশিল্পী অপূর্ব

রোমান্টিক অভিনেতা হিসেবেই দর্শক চেনেন অপূর্বকে। কিন্তু সেই চেনা পরিসর ছেড়ে মাঝে মধ্যেই বেরিয়ে আসেন এ অভিনেতা। যেমন আজ তাঁকে দেখা যাবে অন্য রকম এক চরিত্রে। অপূর্বর ভাষায় ‘কসাই’ চরিত্রে অভিনয় করেছেন তিনি। গাজী টিভির ‘অ্যাকশন আওয়ার’ বিভাগে আজ প্রচারিত হবে ‘গুম’ নামের ছয় পর্বের নাটক। আজ প্রচারিত হবে নাটকটির প্রথম পর্ব। এই নাটকেই ‘কসাই’ চরিত্রে দেখা যাবে তাঁকে।

কথা প্রসঙ্গে বলছিলেন, ‘আমি তো এ ধরনের চরিত্রে অভিনয় করে অভ্যস্ত নই। তাই শুরুতে একটু টেনশনে ছিলাম। আমার জন্য ব্যাপারটি বেশ চ্যালেঞ্জিং ছিল।’
‘গুম’ নির্মাণ করেছেন নিয়াজ কামরান। চিত্রনাট্য তাঁরই। নাটকটিতে অপূর্বর সঙ্গে দেখা যাবে সুজানা জাফরকে।
পরিচালক জানালেন, এটি প্রচারিত হবে গাজী টিভিতে প্রতিদিন রাত ৯টা ১৫ মিনিটে।