অপহরণকারী শতাব্দী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘হঠাৎ দুঃসময়’ নাটকে অপহরণকারী হিসেবে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে সঙ্গে সিদ্দিকুর রহমান
‘হঠাৎ দুঃসময়’ নাটকে অপহরণকারী হিসেবে দেখা যাবে শতাব্দী ওয়াদুদকে সঙ্গে সিদ্দিকুর রহমান

পুরোদস্তুর অপহরণকারী। মানুষকে অপহরণ করে আনাই যার কাজ। এমন চরিত্রেই অভিনয় করলেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। নাটকের নাম ‘হঠাৎ দুঃসময়’। রচনা করেছেন শফিকুর রহমান শান্তনু। যৌথভাবে পরিচালনা করেছেন সাইফ আহমেদ ও অনিক বিশ্বাস। নাটকের গল্পে দেখা যাবে, একদল তরুণ শিক্ষার্থী ফটোগ্রাফার তাদের শিক্ষকসহ একটি রাজবাড়িতে শিক্ষাসফরে আসে ফটোগ্রাফি করতে। সেখানে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটে। শিক্ষাসফরে এসে কিডন্যাপ হয় নিশু ম্যাডাম। এ নিয়ে এগিয়ে চলে গল্প।

নাটকটির শুটিং হয়েছে মানিকগঞ্জের বালিয়াটি জমিদারবাড়িতে। নাটকটি নিয়ে শতাব্দী ওয়াদুদ বললেন, ‘গল্পটি ভালো। কিন্তু পরিচালক ও বেশ কিছু অভিনয়শিল্পী নতুন। ফলে একটু সমস্যা তো ছিলই। তবে সবকিছু ঠিকমতো শেষ হয়েছে।’
নাটকটির শুটিং হয়েছে সপ্তাহ খানেক আগে। শতাব্দী ওয়াদুদ ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন সাদিয়া জাহান প্রভা, রাবিনা বৃষ্টি, অবান্তিকা মায়া, সুবর্ণা সাঈদ, সোহাগ বিশ্বাস, সাহিল সাগর, রুহুল আমিন, সুমি প্রমুখ।