অবস্থান কর্মসূচির ঘোষণা দিল এফটিপিও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেলিভিশন চ্যানেলের সামনে অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছে ফেডারেশন অব টেলিভিশন প্রফেশনালস অর্গানাইজেশন (এফটিপিও)। ১৯ ডিসেম্বর বেলা ১১টায় দীপ্ত টিভির সামনে দাঁড়াবে তারা। একইভাবে ২০ ডিসেম্বর একুশে টিভি, ২৮ ডিসেম্বর এসএ টিভি, ২৯ ডিসেম্বর মাছরাঙা টিভির সামনে দাঁড়াবেন সংগঠনটির নেতা-কর্মীরা।
গতকাল শনিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন কর্মসূচি ঘোষণা করেন এফটিপিওর আহ্বায়ক মামুনুর রশীদ। বেশ কিছুদিন ধরে দেশের টিভিতে বিদেশি ধারাবাহিক বন্ধসহ বেশ কিছু দাবির পক্ষে আন্দোলন করছে সংগঠনটি। তারই ধারাবাহিকতায় এই কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনটির বেশ কয়েকজন নেতা।