অভিনয়ে ফিরলেন তাহসিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাল নাটকে তাহসিন ও আজাদ
জাল নাটকে তাহসিন ও আজাদ

ফিরেছেন তাহসিন। আবার অভিনয়ে দেখা যাবে তাঁকে। এতটুকু পড়ে যাঁরা নড়েচড়ে বসছেন, তাঁদের জন্য খবর হলো, এই তাহসিন প্রায় তিন বছর অভিনয় থেকে দূরে ছিলেন। তুহিন হোসেন পরিচালিত একক নাটক জাল দিয়ে আবারও অভিনয়ে ফিরলেন এই অভিনয়শিল্পী।
২০০৯ সালে লাক্স-চ্যানেল আই সুপারস্টার প্রতিযোগিতার সেরা পাঁচ-এ ছিলেন তাহসিন। অভিনয় করেছেন ২০১৩ সাল পর্যন্ত। তারপর ব্যস্ত হয়ে পড়েন পড়াশোনা ও চাকরি নিয়ে। এসবই ছিল তাঁর অভিনয় থেকে বিরতি নেওয়ার কারণ। তবে আবার নতুন করে ফিরে আসার ব্যাপারটি দারুণ উপভোগ করছেন তাহসিন। সম্প্রতি জাল নাটকটির শুটিং হয়েছে উত্তরায়। শুটিং সেটে বসেই কথা হলো তাহসিনের সঙ্গে। বললেন, ‘আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইন নিয়ে পড়াশোনা করছি। প্রায় শেষ দিকে। তা ছাড়া যেখানে চাকরি করি, সেখানে অনেকটা সময় ফ্রি থাকি। তাই আবার নতুন করে অভিনয়ে নাম লেখালাম।’
জাল নাটকে আরও অভিনয় করেছেন আজাদ, সেতু প্রমুখ। পরিচালক বলেন, শিগগিরই এটি প্রচারিত হবে চ্যানেল আইতে।
অবশ্য এই নাটকের আগে ভালোবাসা দিবসের একটি স্বল্পদৈর্ঘ্য চলিচ্চত্রে অভিনয় করেছিলেন তাহসিন।