অভিনেত্রী যখন 'অভিনেত্রী'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘দূর আকাশের তারা’ নাটকের দৃশ্য মেহজাবিন ও সজল
‘দূর আকাশের তারা’ নাটকের দৃশ্য মেহজাবিন ও সজল

তিনি একজন অভিনেত্রী। নাটকেও অভিনয় করেছেন একজন অভিনেত্রীর চরিত্রেই। এমন ঘটনা ঘটেছে ‘দূর আকাশের তারা’ নামের একটি নাটকে। এ নাটকে অভিনয় করেছেন মডেল ও অভিনয়শিল্পী মেহজাবিন।

নাটকে দেখা যাবে, নামকরা জনপ্রিয় মডেল ও অভিনেত্রী মেহজাবিন। সজল যার অন্ধভক্ত। মেহজাবিনের এমন কোনো নাটক নেই যে সে দেখেনি। এমনই অন্ধভক্ত যে সঙ্গী হিসেবে পাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে সে। একসময় পায়ও। কিন্তু পাওয়ার পরপরই সেই অভিনয় নিয়েই শুরু হয় সংসারের টানাপোড়েন।

‘দূর আকাশের তারা’ নাটকের দৃশ্য মেহজাবিন ও সজল
‘দূর আকাশের তারা’ নাটকের দৃশ্য মেহজাবিন ও সজল

নাটকটি রচনা করেছেন আকাশ রঞ্জন। পরিচালনা করেছেন মাহমুদ হাসান।
পরিচালক জানালেন, কয়েক দিন আগে ঢাকার উত্তরায় শুটিং হয়েছে। এখন চলছে নাটকটির সম্পাদনার কাজ। শিগগিরই নাটকটি প্রচারিত হবে।