অভিনয়ে নির্মাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অনিমেষ আইচ
অনিমেষ আইচ

পরিচালক অভিনয় করবেন! এমন খবর পেয়ে যোগাযোগ করা হলো নির্মাতা অনিমেষ আইচের সঙ্গে। তিনি বলেন, ‘অভিনয়ের ইচ্ছে ছিল না। পরিচালকের অনুরোধ আর চিত্রনাট্যটি ভালো লেগে যাওয়ায় অভিনয় করছি।’ এর ফলে বেশ কয়েক বছর পর আবারও তাঁকে দেখা যাবে কোনো টিভি নাটকে। আসছে সপ্তাহে শুরু হবে ঈদের নাটক ক্যাকটাস-এর শুটিং।
বহুদিন পর অভিনয়ে, এ নিয়ে অনিমেষ বলেন, ‘২০১০ সালে ফেরার পথ নেই থাকে না কোনো কালে নামে একটি টেলিছবিতে অভিনয় করেছিলেন তিনি। তারপর থেকেই ক্যামেরার পেছনে। প্রায় ছয় বছর পর অভিনয় করছেন। যে নাটকটিতে কাজ করবেন, সেটির মূল গল্প নেওয়া হয়েছে নারায়ণ গঙ্গোপাধ্যায়ের ছোটগল্প ‘বন জ্যোৎস্না’ থেকে। পরিচালক আজাদ কালাম বলেন, ‘বান্দরবানের নীলাচল ও এর আশপাশে শুটিং করব।’
নাটকে অনিমেষের সঙ্গে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, আশনা হাবিব ভাবনা ও স্থানীয় কয়েকজন আদিবাসী। ঢাকা থেকে বান্দরবানে গিয়ে পালিয়ে থাকা এক সন্ত্রাসীর চরিত্রে অভিনয় করবেন অনিমেষ।
ক্যাকটাস নাটকটি রচনা করেছেন সোহেল পারভেজ। ঈদুল ফিতরে আরটিভিতে দেখানো হবে নাটকটি।