অভিনয়ে শফি মণ্ডল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শফি মণ্ডল
শফি মণ্ডল

গত মঙ্গলবার শফি মণ্ডল প্রথম আলোকে বলেন, ‘আমার চরিত্রটি একজন রাজকবির। সেভাবেই আমি অভিনয় করেছি। শুটিংয়ের সবাই তো ভালো বলেছেন। এখন দর্শকের কেমন লাগবে, তা জানার অপেক্ষায় আছি।’

এর আগে এমনভাবে পুরোদস্তুর অভিনেতার মতো অভিনয়ের সুযোগ হয়নি তাঁর। টেলিভিশনে একটি নাটকে গায়কের ভূমিকায় একবার দেখা গিয়েছিল তাঁকে। তবে সেখানে নিজের বাস্তব জীবনের মতোই গান গেয়েছেন শুধু, কোনো সংলাপ ছিল না তাঁর মুখে।

শফি মণ্ডলের ক্যামেরার সামনে সরব উপস্থিতি দেখার জন্য অপেক্ষা করতে হবে আরও কিছুদিন। ধারাবাহিকটির পরিচালক রিপন নাগ বলেন, ‘এ বছরের শেষ দিকে প্রচারিত হওয়ার সম্ভাবনা রয়েছে সাত ভাই চম্পা মেগা ধারাবাহিকের। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।’

এফডিসিতে ব্যয়বহুল সেট নির্মাণ করে শুটিং চলছে ঐতিহাসিক গল্পনির্ভর এই ধারাবাহিকের।