প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাভিশনে ঈদের দ্বিতীয় দিন বেলা ২টা ১০ মিনিটে প্রচারিত হবে টেলিছবি অলৌকিক প্রেমের ঘ্রাণ। মাহমুদ দিদারের রচনা ও পরিচালনায় এ টেলিছবিতে অভিনয় করেছেন মাহফুজ, অপর্ণা, অর্ষা, রুনা খান।
এক উঠতি গ্যাংস্টারকে নিয়ে এ টেলিছবির গল্প। সে একদিন এক প্রাইভেট কারের মালিককে গুলি করে গাড়ি ছিনতাই করে নিয়ে যায়। কিছুক্ষণ পরে সেই গাড়ির মধ্যে ছয় মাস বয়সী একটা বাচ্চাকে দেখতে পায়। বাচ্চাটিকে দেখে তার মায়া হয়। গাড়িটি নির্জন এক জায়গায় ফেলে রাখে। নিজের কাছে সেই বাচ্চাকে রেখে দেওয়ার পরিকল্পনা করে গ্যাংস্টার।