অসম প্রেমে তারিন-হৃদয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তারিন ও হৃদয় খান
তারিন ও হৃদয় খান

অসম প্রেমের কাহিনি নিয়ে টেলিছবি। তাতে অভিনয় করছেন অভিনেত্রী তারিন ও গায়ক হৃদয় খান। অসম প্রেমকে গ্রহণযোগ্য করে ঈদে টিভি পর্দায় তুলে ধরতে শুরু হয়েছে টেলিছবির শুটিং।
টেলিছবিতে হৃদয় খান সফটওয়্যার প্রকৌশলের শিক্ষার্থী ও তারিন একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা। তারিনের প্রতিষ্ঠানটির সফটওয়্যারজনিত একটি সমস্যার সমাধান করে দেওয়ার মাধ্যমে পরিচয় হয় দুজনের।
হৃদয় খান জানিয়েছিলেন, ভালো গল্প ও চরিত্র পেলে অভিনয় করতে চান তিনি। আসছে ঈদুল ফিতরের টেলিছবি ‘ক্ষরণ’-এর জন্য তিনি দাঁড়ালেন ক্যামেরার সামনে। তিনি বলেন, ‘টেলিছবির গল্পটি ভালো লেগেছে। আমার চরিত্রটি একেবারে ব্যতিক্রম। তারিন আপার নাটক দেখেছি। তাঁর সঙ্গে কাজ করে ভালো একটা অভিজ্ঞতা হচ্ছে।’ পরিচালক জানান, টেলিছবিটি একটি প্রেমের গল্পকে কেন্দ্র করে। আজ বুধবার রাজধানীর উত্তরার বিভিন্ন স্থানে এর দৃশ্যধারণ শুরু হয়েছে। টেলিছবির একটি চরিত্রে দেখা যাবে অভিনেত্রী সাবিলা নূরকে।

টেলিছবির চিত্রনাট্য রচনা করেছেন রফিকুল ইসলাম ও পরিচালনা করেছেন তন্ময় তানসেন। ঈদে চ্যানেল নাইনে দেখা যাবে টেলিছবিটি।