অসম্পূর্ণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে ঈদের দিন রাত ৮টা ৪৫ মিনিটে প্রচারিত হবে নাটক অসম্পূর্ণ। অনিমেষ আইচের রচনা ও পরিচালনায় এ নাটকে অভিনয় করেছেন ইরেশ যাকের, ভাবনা, বড়দা মিঠু প্রমুখ। নোলক সুন্দরী বলে কম যৌতুকেই তাকে বিয়ে করে হিমাদ্রি। পদ্মা নদীতে তাদের বিয়ের নৌকা এগিয়ে চলে। পথে নৌকা থামায় মোজাম্মেলের দল। মোজাম্মেল নদী দখল থেকে শুরু করে সব অপকর্ম করে থাকে। সে ভয়ংকর এক লোক। তার সাগরেদরা বিয়ের নৌকা থামিয়ে হিমাদ্রিকে মারধর করে এবং নোলককে জোর করে উঠিয়ে নেয়। ট্রলার থেকে নোলককে এক নির্জন বাড়িতে নিয়ে রাখা হয়। সেখানে বন্দী নোলকের বিয়ের আয়োজন চলে। মোজাম্মেল তাকে নবম স্ত্রী হিসেবে গ্রহণ করবে। অসহায় নোলক কাঁদতে থাকে। নোলকের কান্না দেখে কুদ্দুসের মায়া হয়। ওই রাতেই সে নোলককে নিয়ে পালায়। পিছু নেয় মোজাম্মেল আর সাইরেনের দল।