অ্যাপে এক শ চ্যানেলের অনুষ্ঠানসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোবাইল অ্যাপ্লিকেশনে মিলছে দেশের সব কটি টেলিভিশন চ্যানেলসহ প্রায় ৩০টি টিভি চ্যানেলের অনুষ্ঠানসূচি। শিগগিরই এতে যুক্ত হচ্ছে আরও ৭০টি চ্যানেলের অনুষ্ঠানসূচি। বাংলা ও ইংরেজি ভাষায় এই অ্যাপ থেকে সারা দিনের পছন্দের সব টিভি অনুষ্ঠানের সময় জেনে নেওয়া যাবে। অনুষ্ঠানের ধরন কিংবা প্রিয় শিল্পীর ক্রমানুসারে খোঁজা যাবে অনুষ্ঠান। এ ছাড়া ‘মাই জোন’ করে রাখা যাবে পছন্দের অনুষ্ঠানগুলো। এমনকি প্রিয় অনুষ্ঠানের সময় মনে করিয়ে দেবে এই অ্যাপ।
গতকাল সকালে রাজধানীর একটি হোটেলে টিভি গাইড বাংলাদেশ নামের এই অ্যাপটি উদ্বোধন করেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। যৌথভাবে এটি তৈরি করেছে ডেটাসফট সিস্টেমস বাংলাদেশ ও মোবিঅ্যাপ। গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ডাউনলোড করে নেওয়া যাবে অ্যাপটি।