আইটেম গানের নায়িকা তিশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বোকাবাক্স নাটকের একটি দৃশ্যে তিশা
বোকাবাক্স নাটকের একটি দৃশ্যে তিশা

শুটিংবাড়ির ছাদে সিনেমার আইটেম গানের দৃশ্যধারণের প্রস্তুতি চলছিল। অনুশীলন শেষে গানের তালে তালে নাচার প্রস্তুতি নিচ্ছিলেন আইটেম গানের নায়িকাসহ আরও ছয়জন। ক্যাসেট প্লেয়ারে ‘যতই ঘুড়ি ওড়াও রাতে/ লাটাই তো আমার হাতে’ গানটি বেজে উঠতেই নাচ শুরু করলেন তিশা। তিনিই এই সিনেমার আইটেম গানের নায়িকা।
সিনেমার আইটেম গানের নায়িকার চরিত্রে অভিনয় করলেও এটি ছিল একটি নাটক। মফস্বল শহর থেকে অভিনয় করতে রাজধানীতে আসা একটি মেয়ের সংগ্রাম নিয়েই নাটকের গল্প। সম্প্রতি ঢাকার খিলগাঁও ও রূপগঞ্জের আশপাশে এর দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। বোকাবাক্স নামের এই নাটকটির রচনা ও পরিচালনা করছেন আবু হায়াত মাহমুদ। অভিনয়শিল্পী নুসরাত ইমরোজ তিশা বলেন, ‘নাটকে আমি আইটেম গানের নায়িকা। এ নিয়ে বিস্তারিত বলা যাবে না। নাটকটি দেখার জন্য অপেক্ষা করতে হবে।’
পরিচালক বলেন, ঈদের আগে বা পরে যেকোনো সময় একটি টিভিতে প্রচারিত হবে নাটকটি। এতে আরও অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, সুজাত শিমুল প্রমুখ।