আইনি বিয়ে সেরে নিলেন তাঁরা

কলকাতার টেলিভিশন ধারাবাহিকের অভিনেত্রী অলকানন্দা গুহ। বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন পরিচালক মনোজিত মজুমদারের সঙ্গে। ইতিমধ্যে আংটিবদল ও আইনি বিয়ে শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছেন সেসব ছবি। শিগগিরই হবে সামাজিক বিয়ে।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
‘মহাপীঠ তারাপীঠ’, ‘ইরাবতীর চুপকথা’র মতো অনেক ধারাবাহিকে অভিনয় করেছেন অলকানন্দা গুহ
ইনস্টাগ্রাম
২ / ১০
সম্প্রতি এই নায়িকার বিয়ে নিয়ে চলছিল নানা জল্পনা। তবে এবার আইনি বিয়ে সেরে ফেললেন অলকানন্দা ও মনোজিত মজুমদার
৩ / ১০
‘ইরাবতীর চুপকথা’ ধারাবহিকের পরিচালক ছিলেন মনোজিত। সেখানেই অলকানন্দা অভিনয় করতে আসেন। নায়িকাকে দেখে ভালো লেগে যায় মনোজিতের
ইনস্টাগ্রাম
৪ / ১০
অলকানন্দাকে ভালো লাগলেও মনের কথা কিছুতেই বলতে পারছিলেন না। অবশেষে নায়িকাকে তাঁর সঙ্গে বাইরে দেখা করতে অনুরোধ করেন
ইনস্টাগ্রাম
৫ / ১০
মনোজিত প্রেমিকা অলকানন্দাকে প্রেমের প্রস্তাব দিয়েছিলেন অদ্ভুতভাবে। মনোজিত বলেছিলেন, ‘আমি মাংস খাই না, আমার মা মাংস খায়। তুমি যদি আমাকে বিয়ে করো, তবে মা মাংস খাওয়ার সঙ্গী পাবেন।’
ইনস্টাগ্রাম
৬ / ১০
তবে বাড়িতে এ কথা জানিয়ে দিয়েছিলেন অলকানন্দা। পরে মনোজিতকেও মনে ধরে অলকার। ব্যস, প্রেম শুরু হয়ে গেল
ইনস্টাগ্রাম
৭ / ১০
গত বছর এই নায়িকা জানিয়েছিলেন, চলতি বছরে বিয়ের পিঁড়িতে বসবেন। সে কথা অনুযায়ী ৩ ফেব্রুয়ারি আংটিবদল ও আইনি বিয়ে সেরে ফেলেন তাঁরা
ইনস্টাগ্রাম
৮ / ১০
সামনেই তাঁদের সামাজিক বিয়ে। এর আগে এখন চলছে আইবুড়ো ভাতের অনুষ্ঠান
ইনস্টাগ্রাম
৯ / ১০
সামাজিক যোগাযোগমাধ্যমে মনোজিতের সঙ্গে তাঁর আইনি বিয়ের ছবি–ভিডিও শেয়ার করেছেন অলকানন্দা। টালিউডের অনেক তারকা উপস্থিত ছিলেন তাঁদের বিয়েতে
ইনস্টাগ্রাম
১০ / ১০
চুটিয়ে প্রেম করেছেন মনোজিত ও অলকানন্দা। দুজনের সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করা ছবিই সে প্রমাণ দিয়েছে
ইনস্টাগ্রাম