আগামীকাল শেষ হচ্ছে 'সেরা রন্ধনশিল্পী ২০১৬ '

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য
‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য

আগামীকাল শেষ হচ্ছে সেরা রন্ধনশিল্পী খুঁজে বের করার প্রতিযোগিতা। আগামীকাল রাত আটটা ৪০ মিনিটে এটিএন বাংলায় প্রচারিত হবে ‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’ প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে। সারা দেশের সাতটি বিভাগ থেকে বাছাইকৃত মোট ৪৯ জন রন্ধনশিল্পী এবারের প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন।

‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য
‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য

মোট ১২টি পর্বে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সেরা পাঁচজন ফাইনাল এবং গ্র্যান্ড ফিনালে অংশগ্রহণ করার সুযোগ পান। গ্র্যান্ড ফাইনালিস্ট হলেন চট্টগ্রামের নাছরিন আক্তার সুমি, ঢাকার নাহিদ সুলতানা ও মৌরি ইসরাত খান, রংপুরের দিলরুবা বেগম এবং সিলেটের মাশিয়াত বিনতে লুত্ফুর।

‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য
‘সেরা রন্ধনশিল্পী ২০১৬’-এর একটি দৃশ্য

আগামীকালের গ্র্যান্ড ফিনালে পর্বে প্রতিযোগীরা নির্দিষ্ট সময়ের মধ্যে সরবরাহ করা উপকরণ ব্যবহার করে একটি সালাদ তৈরি ও পরিবেশন করবেন। এই পর্বে অতিথি বিচারক হিসেবে থাকবেন প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের ব্যবস্থাপক এলড্রিজ ম্যাক ইভান, স্যুপ শেফ মো. আলী এবং এমিরেটস এয়ারলাইনসের এরিয়া ম্যানেজার খালিদ আলী জে হাসান। ফাইনাল ও গ্র্যান্ড ফিনালে পর্বে পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বিজয়ীদের নির্বাচিত করা হবে। বিজয়ীদের বিভিন্ন ক্যাটাগরিতে নগদ অর্থসহ বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে। পুরো প্রতিযোগিতাটি উপস্থাপনা করেছেন মৌটুসি বিশ্বাস।