আজ আই-জেনে রাঁধতে হবে

গ্রামীণফোন-প্রথম আলো আই-জেন ২০১৫-এর জাতীয় পর্যায়ের টিভি অনুষ্ঠান প্রচারিত হবে আজ৷ আজ সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে রিয়েলিটি শোর দ্বিতীয় পর্ব প্রচারিত হবে চ্যানেল আইয়ে। আই-জেনের এই পর্যায়ে নয়টি আঞ্চলিক সেরা স্কুল দল অংশ নিচ্ছে ধাপে ধাপে। এখান থেকে সেরা দলগুলো বাছাই করা হবে৷ থাকবে প্রিয় স্কুলের জন্য দর্শকদের ভোট দেওয়ার সুযোগ৷
প্রতিটি পর্বে স্কুল দলগুলোকে কোনো একটি টাস্ক দেওয়া হবে৷ সেখান থেকে প্রতিযোগিতার মাধ্যমে এক বা একাধিক দল বাদ যাবে৷
আজ নয়টি দলকে বেশ কিছু পরিচিত ও অপরিচিত খাবার রান্না করতে দেওয়া হবে৷ আর এই কাজে অবশ্যই ইন্টারনেটের সহায়তা নিতে হবে৷ আজকের পর্বে বিচারক হিসেবে উপস্থিত থাকবেন রন্ধনশিল্পী নাহিদ ওসমান ও জিপি হাউসের শেফ রঞ্জন উইলিয়াম কস্তা৷
উল্লেখ্য, গ্রামীণফোন-প্রথম আলো আই-জেনের প্রথম ধাপে সারা দেশে দুই হাজার স্কুলে প্রতিযোগিতায় অংশ নিয়েছিল ৮ লাখ ৭০ হাজার শিক্ষার্থী। ধাপে ধাপে প্রতিযোগিতার মাধ্যমে উঠে এসেছে নয়টি আঞ্চলিক সেরা দল।