আজ ঈদের তৃতীয় দিন টিভিতে যা দেখা যাবে– পর্ব ২

সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে

সকাল ৯টা ৩০ মিনিটে সিনেমা কথা দাও সাথী হবে। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। দুপুর ১২টায় ঈদের বিশেষ অনুষ্ঠান ‘ঈদ Buzz’। বেলা ১টায় ঈদের বিশেষ নাটক চিলেকোঠার ব্যাচেলর। অভিনয়ে ইরফান সাজ্জাদ, রোদশী। বেলা ১টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক পিরিতের দোকানদারী। অভিনয়ে মিলন, ফারজানা জয়া। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা ও প্রিয়া তুমি কোথায়। অভিনয়ে শাকিব, শাবনূর, রিয়াজ। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক সফদর ডাক্তার। অভিনয়ে আরফান, ঊর্মিলা। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক ভাই খুব সেনসেটিভ-২। অভিনয়ে সৈয়দ শিপলু, জয়শ্রী কর। রাত ৮টায় একক নাটক বাই বাই নেপাল। অভিনয়ে মুকিত জাকারিয়া, সূচনা আজাদ। রাত ৯টা ২০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক প্যারা নাই চিল। অভিনয়ে মারজুক রাসেল, মুকিত জাকারিয়া। রাত ১০টায় একক নাটক লাভ এক্সপেরিমেন্ট পি. কে.। অভিনয়ে কল্যাণ কোড়াইয়া, সামান্তা শিমু। রাত ১১টা ২০ মিনিটে সরাসরি সংগীতানুষ্ঠান ‘ফোনো লাইভ স্টুডিও কনসার্ট’।

মাছরাঙা

দুপুর ২টা ৩০ মিনিটে সিনেমা ভালোবাসলেই ঘর বাঁধা যায় না। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে নাটক সবটাই প্রেম। অভিনয়ে সায়েদ শাওন, সেমন্তী সৌমি। সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক চরিত্র সনদ। অভিনয়ে চঞ্চল চৌধুরী, ঊর্মিলা। রাত ৮টায় নাটক বদলে যাওয়া মানুষ। অভিনয়ে অপূর্ব, ফারিণ। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক হাউকাউ। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ১০টা ২০ মিনিটে নাটক সোন্দর। অভিনয়ে মোশাররফ করিম, মীম চৌধুরী। রাত ১১টা ৩০ মিনিটে টেলিফিল্ম বিয়ে ভ্যাকসিন। অভিনয়ে খায়রুল বাসার, নিশাত প্রিয়ম।

বৈশাখী টেলিভিশন

বেলা ২টা ৪০ মিনিটে সিনেমা ‘দারোয়ানের ছেলে’। অভিনয়ে মারুফ, সাহারা, মিজু আহমেদ। বিকেল ৫টা ১৫ মিনিটে ঈদ ম্যাগাজিন ‘অন্যরকম ঈদ’। বিকেল ৫টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক পরিপূর্ণ ভালোবাসা। অভিনয়ে মুকিত জাকারিয়া, সুমন পাটোয়ারী। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক বিশেষ বিউটি পারলার। অভিনয়ে জাহিদ হাসান, পূর্ণিমা বৃষ্টি। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক বডিগার্ড। অভিনয়ে অমিত হাসান, ডন, আঁচল। রাত ৮টা ১০ মিনিটে একক নাটক কোর্ট ম্যারেজ। অভিনয়ে ইয়াশ রোহান, নিশাত প্রিয়ম। রাত ৯টা ১০ মিনিটে ধারাবাহিক নাটক শিয়াল বাড়ি-৩। অভিনয়ে রাশেদ সীমান্ত, মৌসুমী হামিদ। রাত ৯টা ৫০ মিনিটে একক নাটক কেউ কোথাও ভালো নেই। অভিনয়ে তৌসিফ, তানজিন তিশা। রাত ১১টা ৩৫ মিনিটে মেগা নাটক আমার বউ সেলিব্রিটি। অভিনয়ে সিমলা, হাসান জাহাঙ্গীর ।