আজ ঈদের তৃতীয় দিন টিভিতে যা দেখা যাবে– পর্ব ৩
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
আরটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সিনেমা ‘পবিত্র ভালোবাসা’। অভিনয়ে ফেরদৌস, মৌসুমী। বেলা ২টা ১০ মিনিটে ওয়ার্ল্ড প্রিমিয়ার সিনেমা ‘যদি একদিন’। অভিনয়ে তাহসান খান, শ্রাবন্তী, তাসকিন রহমান। বিকেল ৫টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘স্টুডিও বাংলার গায়েন’। সন্ধ্যা ৬টায় ধারাবাহিক নাটক ‘ভাইরাজ’। অভিনয়ে জাহিদ হাসান, শেহতাজ মুনীরা। সন্ধ্যা ৭টায় একক নাটক ‘যমজ ১৫’। অভিনয়ে মোশাররফ করিম, ফরিয়া শাহরিন। রাত ৮টায় একক নাটক ‘তোর জন্য পাগল’। অভিনয়ে অপূর্ব, কেয়া পায়েল। রাত ৯টায় ধারাবাহিক নাটক ‘ড্রিম ট্যারেস’। অভিনয়ে চঞ্চল চৌধুরী, অহনা। ৯টা ৩০ মিনিটে একক নাটক ‘বাটপার’। অভিনয়ে মারজুক রাসেল, চাষি আলম। রাত ১১টায় একক নাটক ‘বিভ্রান্তি’। অভিনয়ে মেহজাবীন চৌধুরী, ইরফান সাজ্জাদ।
দীপ্ত টিভি
সকাল ৯টায় সিনেমা ‘তারকাঁটা’। অভিনয়ে আরিফিন শুভ, মৌসুমী, বিদ্যা সিনহা মিম। দুপুর ১২টা ১০ মিনিটে শর্টফিল্ম ‘চিলে কোঠার ব্যাচেলর’। অভিনয়ে ইরফান সাজ্জাদ, রোদসী। বেলা ১২টা ৩৫ মিনিটে শর্টফিল্ম ‘অবয়ব’। অভিনয়ে তৌসিফ মাহবুব, চমক। বেলা ১টায় ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা ‘নোনা জলের কাব্য’। অভিনয়ে ফজলুর রহমান বাবু, তিতাস জিয়া, তাসনুভা তামান্না। বিকেল ৪টায় টিভি ফিচার ফিল্ম ‘আইকন ম্যান’। অভিনয়ে অপূর্ব, নুসরাত ফারিয়া। সন্ধ্যা ৭টায় সেলিব্রেটি টক শো ‘চেনা মুখ অজানা গল্প’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে তুর্কি ধারাবাহিক ‘জননী জন্মভূমি’। রাত ৮টায় নাটক ‘আদব বেয়াদব’। অভিনয়ে সজল, ঐশী। রাত ৯টায় তুর্কি ধারাবাহিক ‘বাহার’। রাত ১০টায় একক নাটক চেহারা। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, মনোজ। রাত ১১টায় একক নাটক আতঙ্ক। অভিনয়ে ফারহানা, সামিরা মাহি। রাত ১১টা ৫৫ মিনিটে শর্টফিল্ম পৃষ্ঠা ৩ কলাম ৪। অভিনয়ে নরেশ ভুঁইয়া, নাদিয়া মীম। রাত ১২টা ৩০ মিনিটে শর্টফিল্ম চন্দ্রগ্রস্ত। অভিনয়ে গীতশ্রী, শারমিন আঁখি।
নাগরিক
সকাল ৮টায় সিনেমা স্ত্রীর মর্যাদা। অভিনয়ে শাকিব, পূর্ণিমা। সকাল ১০টা ১৫ মিনিটে সিনেমা প্রেম সংঘাত। অভিনয়ে শাকিব খান, শাবনূর। বেলা ১টা ৫ মিনিটে সিনেমা রাজা বাবু অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৪টা ১৫ মিনিটে সিনেমা লাভ ম্যারেজ। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস । সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ধারাবাহিক ‘লায়িকার মা’। অভিনয়ে কেয়া, মুকিত জাকারিয়া। রাত ৮টা ৫ মিনিটে নাটক বিয়ে নিয়ে পাগলামি। অভিনয়ে নিলয়, হিমি। রাত ৯টা ১৫ মিনিটে ঈদের ধারাবাহিক ‘অসহ্য মাখন’। অভিনয়ে জাহিদ হাসান, মায়মুনা মম। রাত ৯টা ৫০ মিনিটে ধারাবাহিক ‘গার্লস গ্রুপ’ অভিনয়ে নাদিয়া মীম, নাবিলা। রাত ১০টা ২৫ মিনিটে ধারাবাহিক ‘কমন গার্লফ্রেন্ড’। অভিনয়ে জামিল, রাশেদ সীমান্ত, প্রাণ রায়। রাত ১১টা ৫ মিনিটে নাটক ওয়ান সাইডেড লাভার। অভিনয়ে শবনম ফারিয়া, তামিম মৃধা।
বাংলাভিশন
সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা নাম্বার ওয়ান শাকিব খান। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বেলা ২টা ১০ মিনিটে টেলিফিল্ম রিস্কি লাভ। অভিনয়ে বিদ্যা সিনহা মীম, জোভান। বিকেল ৫টায় ঈদের ধারাবাহিক নাটক গফুরের জোড়া জামাই। অভিনয়ে আ খ ম হাসান, শামীম জামান।
বিকেল ৫টা ৩০ মিনিটে নাটক একটুখানি প্রেম। অভিনয়ে মিশু সাব্বির, তাসনুভা তিশা। সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে নাটক লুডু। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৮টা ৪০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক উড়াল দেব আকাশে। অভিনয়ে মারজুক রাসেল, চাষী আলম। রাত ৯টা ২৫ মিনিটে নাটক মি. কুল। অভিনয়ে অপূর্ব, ফারিণ। রাত ১০টা ৪৫ মিনিটে নাটক অন্ধ প্রেম। অভিনয়ে মেহজাবীন, তৌসিফ।
দুরন্ত
দুপুর ১২টায় ধারাবাহিক নাটক অদ্ভুতুড়ে বইঘর। দুপুর ১২টা ৩০ মিনিটে ‘প প্যাট্রোল’। বেলা ১টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। বেলা ১টা ৩০ মিনিটে ‘ব্লেজ অ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। বেলা ২টায় ‘বাবল গাপিস’। বেলা ৩টায় বিদেশি সিনেমা মাই ভেরি ওন সার্কাস। বিকেল ৫টা ৩০ মিনিটে ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা।
সন্ধ্যা ৬টায় ‘দ্য ইংলিশ ক্লাব’। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে ‘রঙের খেলায় সুরের ভেলায়’। সন্ধ্যা ৭টায় ‘প প্যাট্রোল’। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ব্লেজ আ্যান্ড দ্য মনস্টার মেশিনস’। রাত ৮টায় ঈদের ধারাবাহিক নাটক হৈ হৈ হল্লা। রাত ৮টা ৩০ মিনিটে ধারাবাহিক নাটক অদ্ভুতুড়ে বইঘর। রাত ৯টা ৩০ মিনিটে ‘গল্প শেষে ঘুমের দেশে’। রাত ১০টায় সিনেমা দ্য পাইরেটস: ব্যান্ডস অব মিসফিটস।
দেশ টিভি
সকাল ১০টা ৩০ মিনিটে সিনেমা অবিচার। অভিনয়ে মিঠুন চক্রবর্তী, রোজিনা, নূতন। বেলা ৩টায় ‘গানে আনন্দে’। শিল্পী লিজা। সন্ধ্যা ৬টায় নাটক চিলেকোঠার ব্যাচেলর। ৬টা ৩০ মিনিটে নাটক অবয়ব।