আজ ঈদের দ্বিতীয় দিন টিভিতে যা দেখা যাবে– পর্ব ১
সাত দিনব্যাপী ঈদ আয়োজনে ভরপুর দেশের টেলিভিশন চ্যানেলগুলো। খণ্ড নাটক, টেলিছবি, ধারাবাহিক নাটক, ম্যাগাজিন অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠানসহ নানা বৈচিত্র্যময় আয়োজনে সাজানো হয়েছে চ্যানেলগুলোর অনুষ্ঠান। ঈদের তিন দিন কী কী আয়োজন থাকছে দেশের টেলিভিশন চ্যানেলগুলোতে, তা নিয়ে বিনোদনের বিশেষ এই আয়োজন।
বিটিভি
সকাল ১০টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘উৎসবে গান’। দুপুর ১২টা ২০ মিনিটে রিয়েলিটি শো ‘রঙ্গক্লাব’। বেলা ১টায় ‘সিসিমপুর’। বেলা ১টা ৩০ মিনিট ‘নৃত্যের তালে তালে’। বেলা ২টা ৩০ মিনিটে সিনেমা প্রেমযুদ্ধ। অভিনয়ে সালমান শাহ, লিমা। বিকেল ৪টা ৩০ মিনিটে ‘আঞ্চলিক বিতর্ক’। বিকেল ৫টা ১০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘গান চিরদিন’। সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ‘আশ্রয়ণ’। সন্ধ্যা ৭টায় সংগীতানুষ্ঠান ‘বাংলা স্টুডিও’। রাত ৮টা ৩০ মিনিটে নাটক উকিল বশীকরণ। রাত ৯টা ৩০ মিনিটে ‘ছায়াছন্দ’। রাত ১০টা ২০ মিনিটে সরাসরি ‘সংগীতানুষ্ঠান’।
এটিএন
সকাল ৮টা ৪৫ মিনিটে বিশেষ নাটক চিত্রা তার অপেক্ষায়। অভিনয়ে মোশাররফ করিম, তানজিন তিশা। সকাল ১০টা ২০ মিনিটে সিনেমা লোভে পাপ পাপে মৃত্যু। অভিনয়ে রিয়াজ, পূর্ণিমা। বেলা ১টা ২৫ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আগামীর তারকা’। বেলা ২টা ২০ মিনিটে কমেডি শো ‘গান ইন ফান’। বেলা ২টা ৫০ মিনিটে সিনেমা ভালোবাসা এক্সপ্রেস। অভিনয়ে শাকিব খান, অপু বিশ্বাস। বিকেল ৫টা ৫০ মিনিটে বিশেষ নাটক সুইট কাপল। অভিনয়ে মুশফিক ফারহান, কেয়া পায়েল। সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে বিশেষ নাটক আবারো অঘটন। অভিনয়ে অপূর্ব, সাবিলা নূর। রাত ৮টা ৫০ মিনিটে বিশেষ নাটক হ্যাপি বার্থডে। অভিনয়ে মোশাররফ করিম, সাবিলা নূর। রাত ১০টা ৩০ মিনিটে সংগীতানুষ্ঠান ‘আমি তোমারই’।
চ্যানেল আই
সকাল ১০টা ১৫ মিনিটে ওয়ার্ল্ড টিভি প্রিমিয়ার সিনেমা পাপ পুণ্য। অভিনয়ে চঞ্চল চৌধুরী, আফসানা মিমি, সিয়াম আহমেদ, শাহনাজ সুমি। বেলা ২টা ৩০ মিনিটে টেলিফিল্ম পেইং গোস্ট। অভিনয়ে আফরান নিশো, সাবিলা নুর। বিকেল ৪টা ৩০ মিনিটে শাইখ সিরাজের ‘কৃষকের ঈদ আনন্দ’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে ফরিদুর রেজা সাগরের ছোটকাকু সিরিজ মানিকগঞ্জের মানিক প্যালেস অবলম্বনে নির্মিত ছোটকাকু। অভিনয়ে আফজাল হোসেন, অর্ষা, সীমান্ত। সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে নাটক চলতি পথে। অভিনয়ে তৌসিফ মাহবুব, তানজিন তিশা। রাত ৯টা ৩০ মিনিটে নাটক ২৪ ঘণ্টা। অভিনয়ে জোভান, সাফা কবির।
এনটিভি
সকাল ৯টায় একক নাটক টাকা। অভিনয়ে জিয়াউল ফারুক অপূর্ব, তাসনুভা তিশা। সকাল ১০টা ৫ মিনিটে সিনেমা টাইগার নাম্বার ওয়ান। অভিনয়ে শাকিব খান, সাহারা, নিপুণ। বেলা ২টা ২৫ মিনিটে টেলিফিল্ম দ্য ফেইস। অভিনয়ে আরশ খান, নীলাঞ্জনা নীলা। বিকেল ৫টা ১৫ মিনিটে লোকগানের বিশেষ অনুষ্ঠান ‘মহাজনের গান’। সন্ধ্যা ৬টা ১০ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে ধারাবাহিক নাটক ব্যালান্স। অভিনয়ে ফজলুর রহমান বাবু, মুনমুন আহমেদ। সন্ধ্যা ৭টা ৫৫ মিনিটে একক নাটক উত্তরাধিকারী। অভিনয়ে মোশাররফ করিম, তারিন জাহান। রাত ৯টায় বাংলায় ডাবিং সিরিয়াল কুরুলুস ওসমান গাজী। রাত ৯টা ৩০ মিনিটে একক নাটক হ্যালো ম্যাডাম। অভিনয়ে অপূর্ব, সারিকা। রাত ১১টা ৫ মিনিটে একক নাটক আই এম এ সিঙ্গেল। অভিনয়ে আফরান নিশো, তানজিন তিশা। রাত ১২টা ২৫ মিনিটে নৃত্যানুষ্ঠান ‘চৈতালী হাওয়া’।