আজ চূড়ান্ত দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪
ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪

মডেল অন্বেষণবিষয়ক অনুষ্ঠান ‘ভিট-চ্যানেল আই টপ মডেল ২০১৪’-এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হবে আজ। এটি এ অনুষ্ঠানের তৃতীয় আসর। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র থেকে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। প্রতিযোগিতার বিচারক হিসেবে রয়েছেন মডেল নোবেল, অভিনেত্রী তানিয়া আহমেদ ও রূপবিশেষজ্ঞ কানিজ আলমাস খান। চূড়ান্ত লড়াইয়ে টিকে আছেন সেরা পাঁচ প্রতিযোগী মিথিলা, মুন, জেবা, লামিয়া ও চন্দ্র। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন সিজিল মির্জা। পরিচালনায় রয়েছেন তাহের শিপন ও রুমানা রশিদ ঈশিতা।