আজ টিভিতে রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জয় আবাহনী, জয় মোহামেডান’ গানের সঙ্গে একটি পরিবেশনায় বাপ্পী ও মেহ্জাবীন। বাংলাদেশের ফুটবলের স্বর্ণযুগে আবাহনী-মোহামেডান নিয়ে বিতর্ক উঠে এসেছিল বাংলা ছবির একটি গানেও। সেই গানটিই নতুন সংগীতায়োজনে তৈরি করে তার সঙ্গে নাচ পরিবেশনা করেছেন বাপ্পী-মেহ্জাবীন। ৩ জুন ঢাকার একটি হোটেলে আয়োজিত রূপচাঁদা-প্রথম আলো ক্রীড়া পুরস্কার অনুষ্ঠানে দেখা গেছে এই পরিবেশনা। আজ চ্যানেল নাইনে রাত সাড়ে নয়টায় প্রচারিত হবে অনুষ্ঠানটি। এই অনুষ্ঠানে ২০১৪ ও ২০১৫ সালে দেশের সেরা ক্রীড়াবিদদের পুরস্কৃত করা হয়। ছবি: শামসুল হক