আজ থেকে খেলাঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ফারহান এ সময়ের একজন তরুণ, যে বিয়ে নিয়ে নানা সিদ্ধান্তহীনতায় ভোগে। একসময় পরিবারের মতেই ফারহানকে বিয়ের সিদ্ধান্ত নিতে হয়। মূলত বিয়ের পরের ভালোবাসার গল্প নিয়ে এই নাটক।’ ধারাবাহিক নাটক ‘খেলাঘর’-এ নিজের চরিত্র সম্পর্কে বলছিলেন নিলয় আলমগীর। নাটকে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন নিলয়। নাটকটি আজ থেকে দীপ্ত টিভিতে প্রচার শুরু হচ্ছে। এটি পরিচালনা করেছেন হাবিব মাসুদ। রচনা করেছে দীপ্ত টিভির ক্রিয়েটিভ টিম।
পরিচালক হাবিব মাসুদ বলেন, ‘এটা একদমই আমাদের চারপাশের গল্প। আমাদের মতো করেই গল্পটি ফুটিয়ে তুলেছি। একটি পরিবারের প্রত্যাশা ও ত্যাগের বিষয়গুলো নাটকে দেখানো হয়েছে।’ ৭০ পর্বের এই ধারাবাহিক প্রতি শনি থেকে বৃহস্পতিবার ছয় দিন সন্ধ্যা সাতটায় প্রচারিত হবে। নাটকটিতে আরও অভিনয় করছেন রাইসুল ইসলাম আসাদ, নরেশ ভূঁইয়া, সাবেরি আলম, সোহানা সাবা ও ইশানা।