আজ থেকে 'আগুন আলপনা'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘আগুন আলপনা’ ধারাবাহিকের একটি দৃশ্য
‘আগুন আলপনা’ ধারাবাহিকের একটি দৃশ্য

নিয়মিত নাটক লেখা ও পরিচালনা করেন মাতিয়া বানু শুকু। তারই ধারাবাহিকতায় শুরু হচ্ছে তার লেখা ও পরিচালনায় নতুন ধারাবাহিক আগুন আলপনা। চ্যানেল নাইনে এই ধারাবাহিকটির প্রচার হবে আজ রাতে।


নতুন ধারাবাহিকের গল্প প্রসঙ্গে শুকু বললেন, ‘অনল নামে এক তরুণের গল্প। যে বড় হয়েছে খুব সাধারণ হাসিখুসি পারিবারিক পরিবেশে। পারিবারিক বন্ধন অটুট রাখার আদর্শে তাঁকে বড়ো করেছেন তার স্কুল শিক্ষক বাবা।

পরিবার আর পাড়া-প্রতিবেশীদের সুমধুর সম্পর্ক, সব কিছু থাকার পরেও উন্নত শহুরে জীবনের হাতছানিতে মেধাবী অনল ঢাকায় চলে আসে। এসেই সে একে একে জড়িয়ে পড়ে নানা অনাকাঙ্খিত ঘটনার সঙ্গে। ভেঙে যাওয়া পরিবারের মেয়ে ফুলকির সঙ্গে তার পরিচয় হয়। দীর্ঘদিন বিদেশে থেকে সে দেশে ফিরে এসেছে বাবার অমতে। অনলের সঙ্গে তার পরিচয় যেন মুক্ত বাতাসের মত। এই দুজনের নানামুখী টানাপোড়েন নিয়ে এগিয়ে যায় গল্প।’

‘আগুন আলপনা’ ধারাবাহিকের একটি দৃশ্য
‘আগুন আলপনা’ ধারাবাহিকের একটি দৃশ্য

পরিচালক জানালেন এতে অভিনয় করেছেন রওনক হাসান, স্বর্ণা, তমালিকা কর্মকার, অ্যানি, টয়া, রোজী সিদ্দিকী, কাজী উজ্জল, মার্শাল, মুনিরা ইউসুফ মেমী, দিলারা জামান, নরেশ ভুইয়া, চাষী আলম, শিল্পী সরকার অপু প্রমুখ।