আজ থেকে 'দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গল্পটি এক ইঞ্জিনিয়ারকে নিয়ে। তবে তিনি ভিলেজ ইঞ্জিনিয়ার। তাঁর কাজ গ্রামের সব ধরনের ব্যাটারি ও বিদ্যুৎ–চালিত যন্ত্রপাতি মেরামত করা। এই ইঞ্জিনিয়ারের চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম। চরিত্রের সঙ্গে মিল রেখে ধারাবাহিকটির নাম দেওয়া হয়েছে দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার। নাটকটি রচনা করেছেন মাসুম রেজা এবং পরিচালনা করেছেন সালাহউদ্দিন লাভলু।
নাটকটি নিয়ে পরিচালক বললেন, ‘পায়জামপুর গ্রামের নানা ধরনের ঘটনা আর ভিলেজ ইঞ্জিনিয়ারের কর্মকাণ্ড নিয়েই নাটকটির গল্প। এর শুটিং হয়েছে পুবাইলে। প্রাথমিকভাবে আমরা ১০৪ পর্ব নির্মাণের সিদ্ধান্ত চূড়ান্ত করেছি। ৫২ পর্বের কাজ শেষে হয়েছে। পরে পর্বের সংখ্যা বাড়তেও পারে।’
দ্য ভিলেজ ইঞ্জিনিয়ার-এ আরও অভিনয় করেছেন আবুল হায়াত, মোশাররফ করিম, আ খ ম হাসান, আরফান আহমেদ, প্রভা, সুষমা সরকার, মৌসুমী নাগ, প্রাণ রায়, চিত্রলেখা গুহ, জামিল প্রমুখ।
নাটকটি প্রচারিত হবে প্রতি সপ্তাহের বুধ থেকে শনিবার রাত ৯টা ৫০ মিনিটে আরটিভিতে।