আজ থেকে 'মিসিং'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মিসিং ধারাবাহিকের দৃশ্য
মিসিং ধারাবাহিকের দৃশ্য

ধারাবাহিকের নাম ‘মিসিং’। পর্বসংখ্যা মাত্র ছয়। এই ছয় পর্বেই খোলাসা হবে ‘মিসিং’-এর গল্প। নতুন এ ধারাবাহিকটি প্রচার হবে দীপ্ত টিভিতে। আজ থেকে ২০ এপ্রিল পর্যন্ত। এটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। মিসিংয়ের গল্পটাও বেশ মজার। বললেন, বিয়ের জটিল পরীক্ষা বিভ্রান্ত মিথি বাসা ছেড়ে এসে ওঠে মেয়েদের এক হোস্টেলে। অভিমানী বউকে ফিরিয়ে নেওয়ার জন্য ইফতি ঘাঁটি গাড়ে মিথির উল্টো দিকের একটা ছেলেদের হোস্টেলে। রুমমেটদের বিভিন্ন মজার চক্কর সামলাতে সামলাতে ইফতি আর মিথি বোঝে বিয়ের থেকে ব্যাচেলর জীবন প্রেম আরও কঠিন। সমস্যা বাড়ে যখন দুই হোস্টেল থেকেই মিসিং হয় কিছু ব্যাচেলর ছেলেমেয়ে...। এই নিয়েই এগিয়ে যায় ধারাবাহিকটির গল্প।

ধারাবাহিকটি প্রচারিত হবে সন্ধ্যা প্রতিদিন ছয়টা ও রাত নয়টায়। এতে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিশু সাব্বির, মিথিলা, শবনম ফারিয়া, নাবিলা ইসলাম, অ্যালেন শুভ্র, ইফতেখার আহমেদ ফাহমিসহ অনেকে।