আজ থেকে 'সেভেনআপ এমপিএল'

অপেক্ষার অবসান ঘটিয়ে আজ শুক্রবার থেকে প্রচার শুরু হচ্ছে সংগীতবিষয়ক রিয়েলিটি শো ‘সেভেনআপ মিউজিক্যাল প্রিমিয়ার লিগ’–এর। চ্যানেল আইতে প্রতি শুক্র ও মঙ্গলবার সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে প্রচারিত হবে এটি।
সারা দেশ থেকে বাছাই করা প্রতিযোগী এবং তাঁদের নেতৃত্বে থাকা আটজন ‘আইকন’ শিল্পীকে নিয়ে শুরু হচ্ছে জমজমাট এই প্রতিযোগিতা।
প্রায় ১১ হাজার ৭১০ জন প্রতিযোগীর মধ্য থেকে বাছাই করা ৩২ প্রতিযোগী লড়বেন আটটি বিভাগে। এই আটটি দলের ‘আইকন’ শিল্পী হিসেবে থাকবেন পুতুল, পারভেজ, দিঠি আনোয়ার, মাহাদী, সন্দীপন, সাব্বির, সালমা ও নিশীতা।
প্রিমিয়ার িলগের আদলে আয়োজিত এই প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করবেন সংগীতশিল্পী পার্থ বড়ুয়া, শাকিলা জাফর ও বাপ্পা মজুমদার। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন নাবিলা।