আজ দেখতে পারেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এনটিভিতে রাত ৮টা ১০ মিনিটে প্রচারিত হবে নাটক কেন এই ছেলেটিকে বিবাহ করা ঠিক হইবে না। কাজী শাহীদুল ইসলামের রচনায় ও মারুফ মিঠুর পরিচালনায় নাটকের দৃশ্যে ফারহানা মিলি ও মোশাররফ করিম
নাটক জোড়া শালিক দেখানো হবে দেশ টিভিতে সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ রচিত ও পরিচালিত এ নাটকে অভিনয় করেছেন দিতি ও তারিক আনাম খান
ঘোর নাটকের একটি দৃশ্যে রিয়াজ ও রুনা খান। বৈশাখী টিভিতে বেলা ২টা ৩০ মিনিটে দেখানো হবে নাটকটি
নাটক প্রমিলা ক্রিকেট কোচিং-এর একটি দৃশ্য। এসএ টিভিতে রাত ৯টায় দেখানো হবে ফেরদৌস হাসান রানা রচিত ও পরিচালিত এই নাটকটি
না বলা কবিতা নাটকের দৃশ্যে শ্যামল মাওলা, বাঁধন ও মীর সাব্বির। এটিএন বাংলায় রাত ১১টায় দেখানো হবে এটি। এর রচনা নাজনীন হাসান চুমকির ও পরিচালনা করেছেন শান্তা রহমান
বিশেষ স্টুডিও কনসার্ট ‘গানোফোন’-এ আজ গাইবে গানের দল জলের গান। রাত ১২টা থেকে সরাসরি এটি দেখানো হবে জিটিভিতে