আজ দেখতে পারেন
এশিয়ান টিভি
মুভিবাজার
অনুষ্ঠানটির এবারের অতিথি চিত্রনায়ক শাকিব খান। অনুষ্ঠানটি পরিকল্পনা, গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন সৈকত সালাহউদ্দিন। প্রচারিত হবে আজ রাত ১০টায়।
আরটিভি
মিউজিক স্টেশন
রবীন্দ্রনাথ ঠাকুরের ৭৩তম প্রয়াণ দিবস উপলক্ষে আজ রাত ১১টা ২০ মিনিটে প্রচারিত হবে সরাসরি গানের অনুষ্ঠান ‘ওয়ালটন মিউজিক স্টেশন’। গাইবেন সংগীতশিল্পী
অনিমা রায়।
স্টার মুভিজ
দুপুর ১২টায় গালিভারস ট্র্যাভেলস। কমেডি-ফ্যান্টাসি ঘরানার ছবিটিতে অভিনয় করেছেন জ্যাক ব্ল্যাক, এমিলি ব্লান্ট ও জ্যাসন সেগাল।
চ্যানেল নাইন
‘ধন্যি মেয়ে’
মাতিয়া বানু শুকুর লেখা ও পরিচালিত ধারাবাহিক ধন্যি মেয়ে প্রচারিত হবে আজ রাত সাড়ে আটটায়। ধারাবাহিকটি প্রচারিত হয় সপ্তাহের প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার। অভিনয় করেছেন আবুল হায়াত, ডলি জহুর, ইন্তেখাব দিনার, শিল্পী সরকার অপু, দ্বিপান্বিতা হালদার ও স্বাগতা।
এনটিভি
‘টক্কোনাথ’
ওয়াহিদ আনামের লেখা ও পরিচালিত ধারাবাহিক টক্কোনাথ প্রচারিত হবে আজ রাত নয়টা ৪৫ মিনিটে। অভিনয় করেছেন এ টি এম শামসুজ্জামান, হাসান মাসুদ, মৌসুমী হামিদ।
স্টার ওয়ার্ল্ড
দুপুর আড়াইটায় টিভি সিরিজ হাউস।