আজ মাছরাঙায় রাঙাগালিচা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উপস্থাপক মৌমিতা জান্নাত (বাঁয়ে‍) ও রুম্মান রশীদ খানের সঙ্গে রাঙাগালিচায় কবরী
উপস্থাপক মৌমিতা জান্নাত (বাঁয়ে‍) ও রুম্মান রশীদ খানের সঙ্গে রাঙাগালিচায় কবরী

রেড কার্পেট, যাকে লাল কিংবা রাঙাগালিচাও বলা যায়। আজ সেই রাঙাগালিচা নিয়েই ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর যত আয়োজন, সব দেখা যাবে মাছরাঙা টেলিভিশনে রাত ৯টা ২০ মিনিটে।
গত ২৯ এপ্রিল ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছিল ‘মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৫’-এর মূল আসর। জমকালো এই আয়োজনের শুরুতেই ছিল লালগালিচা পর্ব। প্রতিবছরের মতো এবারও মূল অনুষ্ঠানে যাওয়ার আগে দেশের বিভিন্ন অঙ্গনের শিল্পীরা লালগালিচায় দাঁড়িয়ে নিজেদের অনুভূতি ও অভিজ্ঞতার কথা জানান দর্শকদের।
এবারের লালগালিচা পর্ব সঞ্চালনা করেছেন রুম্মান রশীদ খান ও মৌমিতা জান্নাত। তারকাদের ঝলমলে উপস্থিতি, সঙ্গে তাঁদের অভিব্যক্তি, টেনশন, মজার খুনসুটি—এই সবকিছু নিয়ে এবারের লালগালিচাও ছিল বর্ণিল। এবারে উপস্থাপকদের মুখোমুখি হয়েছেন সংস্কৃতি ও বিনোদন জগতের প্রায় অর্ধশত তারকা। তাঁদের অনেকের কথাই আজ শোনা যাবে রেড কার্পেট পর্বে। অনুষ্ঠানটি প্রযোজনা করেছেন মনিরুজ্জামান খান।