আজ রাতের টিভি আয়োজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সেলিব্রিটি শো ‘বন্ধু তোমারই খোঁজে’তে দেখা যাবে অভিনেতা অনন্ত জলিলকে। রাত ৯টা ৫ মিনিটে এটি এনটিভিতে প্রচারিত হবে

কিছুদিন আগে ঢাকায় অনুষ্ঠিত হয় ‘পন্ডস প্রেজেন্টস লাস্ট্রাস রানওয়ে’ ফ্যাশন শো। এটি রাত ৮টা ৫ মিনিটে প্রচারিত হবে বাংলাভিশনে

রওনক ও হাসিন অভিনয় করেছেন মফিজ মিয়ার চরিত্র ফুলের মতো পবিত্র নাটকে। এটি দেখানো হবে চ্যানেল আইয়ে সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে

দেশ টিভিতে রাত ১১টা ৪৫ মিনিটে দেখানো হবে চট্টগ্রাম ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে অনুষ্ঠিত কনসার্ট ‘মিউজিক নাইট অ্যাট সিটিজি’। এতে থাকবে ভারতীয় শিল্পী অনুপম রায়ের গান

রাত ১১টা ৪৫ মিনিটে বিশেষ ম্যাগাজিন ‘ধন্যবাদ’ দেখানো হবে এটিএন বাংলায়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন রুমানা মালিক মুনমুন

বৈঠকি গানের আয়োজন ‘তোমায় গান শোনাব’ সরাসরি সম্প্রচারিত হবে মাছরাঙা টিভিতে রাত ১১টায়। এতে আজ গাইবেন বারী সিদ্দিকী